পালেগ্রাম হাকিম মিয়া মাদ্রাসার এডহক কমিটির নবনির্বাচিত সভাপতিকে সংবর্ধনা

মোহাম্মদ এরশাদ (বাঁশখালী) চট্টগ্রাম প্রতিনিধি।

শেয়ার করুন

চট্টগ্রামের বাঁশখালী উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান পালেগ্রাম হাকিম মিয়া শাহ ( রহ:) সিনিয়র আলিয়া মাদ্রাসার এডহক কমিটির নবনির্বাচিত নাসিদা আকতারকে আনুষ্ঠানিক সংবর্ধনা প্রদান করা হয়েছে।

রবিবার (২৯ জুন) দুপর সাড়ে ১২ টায় পালেগ্রাম হাকিম মিয়া শাহ ( রহ:) সিনিয়র আলিয়া মাদ্রাসার
হলরুমে আয়োজিত এ অনুষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও মাদ্রাসা পরিচালনা কমিটির সদস্যদের উপস্থিতিতে সম্মাননা প্রদান করা হয়।

পালেগ্রাম হাকিম মিয়া শাহ ( রহ:) সিনিয়র আলিয়া মাদ্রাসার অধ্যক্ষ জসিম উদ্দিন তৈয়বীর সভাপতিত্বে ও সিনিয়র শিক্ষক আবু নোমানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন নবনির্বাচিত কমিটির সভাপতি নাসিদা আকতার।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক দানবীর নুরুল আলম,কোকদন্ডী গুনাগরী উচ্চ বিদ্যলয়ের এডহক কমিটির সভাপতি নজরুল ইসলাম, রামদাস মুন্সি হাট পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ তপন কুমার বাকচী,পালেগ্রাম হাকিম মিঞা শাহ( রহঃ) সিনিয়র আলিম মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মির আহমদ আনচারী,সাবেক সিনিয়র শিক্ষক মাষ্টার আবুর রহমান,সাধনপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মোঃ জাহিদ উদ্দীন চৌধুরী,ইউপি সদস্য জালাল উদ্দীন ঝিনুক,কালীপুর ইউনিয়ন জামায়াতের নায়েব আমির মোঃ হাসান,সাধারণ সম্পাদক আশরাফ হোসেন,কালীপুর ইউনিয়ন বিএনপির সাবেক আহবায়ক মোঃ শোয়াইবুল ইসলাম কায়েস,কালীপুর শ্রমিক কল্যাণ ইউনিয়নের সভাপতি আবুল কাশেম,পালেগ্রাম হাকিম মিঞা শাহ (রহঃ)সিনিয়র আলিম মাদ্রাসার প্রাক্তন ছাত্র পরিষদের আহবায়ক ইদ্রিস মাহামুদু,সাবেক ইউপি সদস্য মোঃ ইউনুস প্রমূখ।

সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতি নাসিদা আকতার বলেন, এ সংবর্ধনায় প্রতিষ্ঠানের প্রতি আমার দায়িত্ব ও কর্তব্য আরও বেড়ে গেল।অত্র মাদ্রাসাটি প্রতিষ্ঠার পর থেকে সুনামের সাথে এগিয়ে যাচ্ছিল।প্রতিষ্ঠানের শিক্ষার মানোন্নয়ন ও অবকাঠামো উন্নয়নে ম্যানেজিং কমিটির সাবেক ও বর্তমান সদস্য, শুভাকাঙ্ক্ষী,সুশীল সমাজ, স্থানীয় রাজনৈতিক ব্যক্তিবর্গ, শিক্ষক শিক্ষিকা, ছাত্রছাত্রী, অভিভাবক সহ সংশ্লিষ্ট সকলের প্রতি সহযোগিতা কামনা করছি।

আরও পড়ুন  "আন্ত মেডিকেল কলেজ জাতীয় বিতর্ক প্রতিযোগিতায়" চ্যাম্পিয়ন চমাশিহামেক
শেয়ার করুন

মন্তব্য করুন