চোরের উৎপাতে অতিষ্ঠ কক্সবাজার সদর চৌফলদন্ডী নতুন মহাল

মোবারক হোসাইন, কক্সবাজার

কক্সবাজার সদর উপজেলা ১নং চৌফলদন্ডী ইউনিয়ন নতুন মহালে প্রতিনিয়ত চোরের উৎপাতে অতিষ্ঠ হয়ে উঠেছেন নতুন মহাল বাসী।সাম্প্রতিক সময়ে নতুন মহাল এলাকায় চুরির প্রকট ভয়াবহভাবে বেড়ে গেছে। গত দুইদিন আগে গরু চুরির ঘটনা ঘটেছে, আর গত রাতে দক্ষিণ পাড়ার একটি দোকানের তালা ভেঙে বিভিন্ন মালামাল লুটপাট করা হয়েছে। ভুক্তভোগী দোকানদারের নাম নবী হোসাইন তিনি সততার সাথে দীর্ঘ ১০ বছর ধরে দোকান করে আসছে, কোনদিন কারো সাথে ঝগড়া বিবাদ হয়নি বলে দাবি করেন তিনি। দোকানদার বলেন, যারা ইয়াবা ও গাজা সেবন করে তারাই আমার দোকান লুট করেছে। এ ধরনের লাগাতার ঘটনার কারণে আমরা সাধারণ মানুষ চরম আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছি।

আমাদের দৃঢ় বিশ্বাস, এ চুরির সঙ্গে জড়িতরা চিহ্নিত মাদকাসক্ত ও জুয়ার সাথে সম্পৃক্ত কিছু মানুষ। তাই এলাকার সার্বিক উন্নয়ন ও শান্তি বজায় রাখতে মাদকমুক্ত সমাজ গঠন এবং জুয়ায় আসক্তদের বিরুদ্ধে শক্তিশালী সামাজিক আন্দোলন গড়ে তোলা এখন সময়ের দাবি।

এই ব্যাপারে স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মহোদয়, সম্মানিত মেম্বারবৃন্দ, এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ ও সর্দারদের বিশেষ ভূমিকা রাখতে হবে। আমরা, নতুন মহালের সাধারণ মানুষ, আপনাদের সঙ্গে একাত্মতা ঘোষণা করছি।একই সঙ্গে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দৃষ্টি আকর্ষণ করছি, যাতে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ করে এ ধরনের অপরাধ দমন করা যায়।

আরও পড়ুন  এটিএম আজহারুল ইসলামের মুক্তির দাবিতে কক্সবাজারে বিক্ষোভ সমাবেশ 
শেয়ার করুন

মন্তব্য করুন