চট্টগ্রাম বন্দর বার্থ এলর্টমেন্ট কমিটির আনন্দ ভ্রমণ ও মিলনমেলা

নিজস্ব প্রতিবেদক

শেয়ার করুন
শুক্রবার ৯ ই জানুয়ারি ২০২৬ চট্টগ্রাম বন্দর বার্থ এলর্টমেন্ট কমিটির উদ্যোগে আনন্দ ভ্রমণ ও মিলন মেলা অনুস্টিত হয়।
আগ্রাবাদ ওয়াল্ড ট্রেড সেন্টার থেকে বিশাল গাড়ি  বহর  প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি  ঐতিহাসিক বান্দরবান মেঘলা একটি কমিউনিটি সেন্টারে সবাই সমবেত হয়।রিলায়েন্স শিপিং কর্মকর্তা মোজাম্মেল হক এরশাদ এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিপিং এজেন্ট এসোসিয়েশন এর অন্যতম প্রধান কর্ণধার মামুনুর রশীদ সহ বিভিন্ন শিপিং এজেন্ট কর্মকর্তা গন উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে সকল শিপিং মেম্বারদের পরিবার পরিজন ও শুভানুধ্যায়ী সমন্বয়ে প্রানবন্ত চমৎকার মিলনমেলায় রুপান্তরিত হয়।বান্দরবান ভ্রমণ এক কথায় অসাধারণ, যা পাহাড়, ঝর্ণা, হ্রদ ও আদিবাসী সংস্কৃতির এক মনোমুগ্ধকর মিশ্রন, নীলাচল, নীলগিরি, বগালেক, নাফাখুম-এর মতো স্থানগুলো মেঘে ঢাকা সৌন্দর্য আর অ্যাডভেঞ্চার দেয়, আর মেঘলা, স্বর্ণমন্দির থেকে সহজলভ্য অভিজ্ঞতা পাওয়া যায়; তবে ইঞ্জিন নৌকার শব্দ ও জনসমাগম কিছু জায়গায় শান্ত পরিবেশ নষ্ট করলেও, সামগ্রিকভাবে এখানকার প্রকৃতির অপরূপ সৌন্দর্য ও স্থানীয় জীবনযাত্রা এক অবিস্মরনীয় অভিজ্ঞতা দেয় যা বারবার ফিরে আসতে বাধ্য করে।
অনুস্টানে মনোজ্ঞ সংস্কৃতি অনুষ্ঠানে গান নৃত্য কবিতা কথা মালা  র‍্যাফেল ড্র পুরস্কার বিতরণের মধ্যে দিয়ে সম্পন্ন হয়।
আরও পড়ুন  বাঁশখালীর খানখানাবাদে বিএনপির ইফতার মাহফিল
শেয়ার করুন

মন্তব্য করুন