চিকিৎসকদের নিরাপত্তা নিশ্চিতে কঠোর আইন প্রনয়নের দাবি

চমেকে ড্যাবের মানববন্ধন, হামলাকারীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির আহ্বান

মোহাম্মদ দিদারুল ইসলাম, চট্টগ্রাম

শেয়ার করুন

শরীয়তপুর সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. নাসির ইসলামের ওপর বর্বরোচিত হামলার প্রতিবাদে এবং চিকিৎসকদের নিরাপদ কর্মস্থল নিশ্চিত ও চিকিৎসক সুরক্ষা আইন বাস্তবায়নের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) চট্টগ্রাম।
মঙ্গলবার (১৯ মে) সকাল ১১টায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের প্রধান ফটকের সামনে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এ মানববন্ধনের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন কেন্দ্রীয় ড্যাবের সহ-সভাপতি ও চমেক ড্যাবের সভাপতি অধ্যাপক ডা. মো. জসিম উদ্দিন। অনুষ্ঠান সঞ্চালনা করেন কেন্দ্রীয় ড্যাবের যুগ্ম মহাসচিব ও চট্টগ্রাম জেলা ড্যাবের সাধারণ সম্পাদক ডা. বেলায়েত হোসেন ঢালী।
মানববন্ধনে বক্তারা বলেন, সারাদেশে চিকিৎসক ও স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের ওপর হামলার ঘটনা আশঙ্কাজনকভাবে বৃদ্ধি পাচ্ছে। এতে চিকিৎসকদের মধ্যে চরম নিরাপত্তাহীনতা তৈরি হয়েছে, যা স্বাস্থ্যসেবার স্বাভাবিক পরিবেশকে ব্যাহত করছে। চিকিৎসকদের নিরাপত্তা নিশ্চিত না হলে জনগণও কাঙ্ক্ষিত স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হবে বলে তারা মন্তব্য করেন।
বক্তারা আরও বলেন, বর্তমান সরকারের সার্বজনীন স্বাস্থ্যব্যবস্থা বাস্তবায়নের অঙ্গীকার সফল করতে হলে চিকিৎসকদের জন্য নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করতে হবে। একইসঙ্গে হাসপাতাল ও চিকিৎসকদের ওপর হামলাকারীদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান তারা।
সমাবেশে বক্তব্য রাখেন কেন্দ্রীয় ড্যাবের সহ-সভাপতি ও চট্টগ্রাম জেলা ড্যাবের সভাপতি অধ্যাপক ডা. তমিজ উদ্দিন আহমেদ মানিক, কেন্দ্রীয় সহ-সভাপতি ও চট্টগ্রাম মহানগর ড্যাবের সভাপতি অধ্যাপক ডা. মো. আব্বাস উদ্দিন, কেন্দ্রীয় উপদেষ্টা ও চমেক ড্যাবের সাধারণ সম্পাদক ডা. ফয়েজুর রহমান, কেন্দ্রীয় যুব মহাসচিব ও মহানগর ড্যাবের সিনিয়র যুগ্ম সম্পাদক ডা. সরোয়ার আলম, অধ্যাপক ডা. আনিসুল হোসেন বাবুল, ডা. ইমরোজ উদ্দিন, ডা. মিনহাজুল আলম, ডা. রানা চৌধুরী, অধ্যাপক ডা. তাজিন সুলতানা, ডা. মোহাম্মদ মঈনুদ্দিন ও চমেক পোস্ট গ্র্যাজুয়েট ট্রেইনি ডক্টরস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ডা. মোনায়েম ফরহাদসহ অনেকে।
এসময় উপস্থিত ছিলেন মহানগর ড্যাবের সিনিয়র সহ-সভাপতি ডা. রাসেল ফরিদ চৌধুরী, ড্যাব চমেক শাখার কোষাধ্যক্ষ ডা. সৈয়দ মাহতাব উল ইসলাম, অধ্যাপক ডা. ফাহমিদা ইসলাম চৌধুরী, অধ্যাপক ডা. মাসুদ করিম, অধ্যাপক ডা. রাশেদ মীরজাদা, অধ্যাপক ডা. মোহাম্মদ মুসা মিঞা, অধ্যাপক ডা. তৌহিদুর রহমান, অধ্যাপক ডা. জাকিয়া আফরোজ, অধ্যাপক ডা. বাকী বিল্লাহ সবুজ, অধ্যাপক ডা. মারুফ উল কাদের, অধ্যাপক ডা. নাঈমা তাসনিমসহ চট্টগ্রাম মেডিকেল কলেজ ও হাসপাতালের বিভিন্ন বিভাগের বিপুলসংখ্যক চিকিৎসক।

আরও পড়ুন  ইবি-এর শিক্ষক সাদিয়া খুন, নেপথ্যে কী?
শেয়ার করুন

মন্তব্য করুন