পেকুয়ার রাজাখালীতে ৪০০ পরিবারে খাদ্য সহায়তা

পেকুয়া উপজেলা সংবাদদাতা

শেয়ার করুন

কয়েকদিনের টানা ভারী বৃষ্টিতে কক্সবাজারের পেকুয়া উপজেলার রাজাখালী ইউনিয়নের বন্যাকবলিত ও পানিবন্দী ৪০০ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেছে অরাজনৈতিক ও সমাজকল্যাণমূলক সংগঠন রাজাখালী সোলতান আহমদ ফাউন্ডেশন।

শনিবার (১১ জুলাই) টানা তৃতীয় দিনের মতো ফাউন্ডেশনের উদ্যোগে ইউনিয়নের ছরিপাড়া, বদিউদ্দিনপাড়া, বকশিয়াঘোনা, আমিলাপাড়া, মৌলভীপাড়া, পালাকাটা, টেকঘোনা, মাঝিরপাড়া, রকবত আলীপাড়া ও উত্তর সুন্দরীপাড়াসহ বিভিন্ন বন্যাকবলিত এলাকায় ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে খাদ্যসামগ্রী পৌঁছে দেওয়া হয়।

ফাউন্ডেশনের চেয়ারম্যান অধ্যক্ষ মাওলানা মোশাররফ হোসাইনের নেতৃত্বে আয়োজিত এ কর্মসূচিতে উপস্থিত ছিলেন রাজাখালী ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমির মাস্টার শওকত আলম, সেক্রেটারি ও আইনজীবী অ্যাডভোকেট হুমায়ুন কবির, রাজাখালী ওয়েলফেয়ার ফোরামের আহ্বায়ক মো. আমজাদ আলীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

ত্রাণ বিতরণকালে ফাউন্ডেশনের চেয়ারম্যান অধ্যক্ষ মাওলানা মোশাররফ হোসাইন বলেন, “বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো আমাদের সামাজিক দায়বদ্ধতার অংশ। দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের জন্য ফাউন্ডেশনের সহায়তা কার্যক্রম ধারাবাহিকভাবে অব্যাহত থাকবে।”

আরও পড়ুন  "দেশবাসী আগামী নির্বাচনে সকল ইসলামী দলকে ঐক্যবদ্ধ দেখতে চাই "জাহিদুল ইসলাম
শেয়ার করুন

মন্তব্য করুন

;