আজিমপুর উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক :

শেয়ার করুন

আজিমপুর উচ্চ বিদ্যালয়ের বার্ষিক আন্ত হাউজ ফুটবল প্রতিযোগিতার ফাইনাল খেলা ১০ সেপ্টেম্বর বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত হয়। খেলায় বীর শ্রেষ্ঠ মতিউর রহমান দল বিজয়ী হন।বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো.নজরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সন্দ্বীপের উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আমজাদ হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি ও চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের উপ-পরিচালক মোহাম্মদ মোশাররফ হোসাইন,

 

সন্দ্বীপ উপজেলা ক্রিড়া সংস্থার সেক্রেটারি মোহাম্মদ নাসির উদ্দিন শরীফ,বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র ও সমাজ সেবক কামরুজ্জামান আলতাফ,মোহাম্মদ আশ্রাফ উল্যাহ ,বিদ্যালয় পরিচালনা পরিষদের সদস্য মো.মাজহারুল ইসলাম ফরিদ,বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ ,স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ ,স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিপুল সংখ্যক ক্রিড়ামোদি ও বিদ্যালয়ের ছাত্র ছাত্রীরা খেলা উপভোগ করেন।প্রধান অতিথি সন্দ্বীপ উপজেলা নির্বাহী অফিসার জনাব আমজাদ হোসেন এবং বিশেষ অতিথি বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি বিজয়ী এবং বিজিত উভয় দলকে আন্তরিক অভিনন্দন জানান এবং তাদের চমৎকার ক্রিড়া নৈপুণ্যের প্রশংসা করেন।প্রধান অতিথি এবং বিশেষ অতিথি যারা এই প্রতিযোগিতায় অংশ গ্রহন করেছেন বিভিন্নভাবে সহযোগিতা করেছেন এবং প্রতিযোগিতার বিভিন্ন পুরস্কার স্পনসর করেছেন সবাইকে আন্তরিক ধন্যবাদ জানান। ইউএনও সাহেব স্কুলের জন্য কিছু ক্রিড়া সমগ্রী প্রদান করেছেন এবং স্কুলের মাঠের সংস্কারের জন্য ২লক্ষ টাকা বরাদ্দ প্রদান করবেন মর্মে জানিয়েছেন এজন্য বিদ্যালয় পরিচালনা কমিটির পক্ষ থেকে তাকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানানো হয়।

আরও পড়ুন  চীন থেকে প্রথম বাণিজ্যিক যাত্রায় ‘বাংলার প্রগতি’ প্রতিদিন আয় সাড়ে ২৪ লাখ টাকা
শেয়ার করুন

মন্তব্য করুন

;