মাইজভাণ্ডারী গাউছিয়া হক কমিটি বাংলাদেশ মহানগর ‘খ’ জোনের আওতাধীন হিলভিউ শাখার মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।গত ১১ সেপ্টেম্বর ২০২৬, শুক্রবার শাখা কমিটির সভাপতি আবদুল বাতেনের বাসভবনে এ সভা অনুষ্ঠিত হয়।সভায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন, শাখা কমিটির নবায়ন এবং আসন্ন ২৬শে আশ্বিন পবিত্র ওরশ শরীফের প্রস্তুতি নিয়ে বিস্তারিত আলোচনা ও প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হয়।
সভায় মাইজভাণ্ডারী তরিকার চর্চা, আদর্শ ও নৈতিকতা সদস্যদের আচার-আচরণ ও দৈনন্দিন জীবনে প্রতিফলনের ওপর গুরুত্বারোপ করা হয়। পাশাপাশি তরিকতের জ্ঞানচর্চা ও আদর্শিক অনুশীলন অব্যাহত রাখার আহ্বান জানানো হয়।
আমন্ত্রিত মাওলানাগণ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)-এর গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরে আলোচনা করেন। এ সময় রাসূলুল্লাহ (সা.)-এর আদর্শ ও সুন্নাহ অনুসরণের ওপর গুরুত্বারোপ করা হয়।
আসন্ন ২৬শে আশ্বিন পবিত্র ওরশ শরীফ উপলক্ষে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও শিক্ষাপ্রতিষ্ঠানে দাওয়াত প্রদান, গুরুত্বপূর্ণ স্থানে ব্যানার-পোস্টার স্থাপন, প্রচার-প্রচারণা জোরদার এবং সুশৃঙ্খলভাবে ওরশ শরীফে অংশগ্রহণের বিষয়ে সিদ্ধান্ত ও আলোচনা হয়। একই সঙ্গে শাখা কমিটির নবায়ন সম্পন্ন করে সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করার ওপর গুরুত্ব দেওয়া হয়।সভায় মহানগর ‘খ’ জোনের সাংগঠনিক সমন্বয়ক মেজবাহ উদ্দিন, শফিকুল ইসলাম, মো. সাজ্জাদ হোসেন, শাখা উপদেষ্টা প্রফেসর মো. তৌফিক, সভাপতি আবদুল বাতেন, সাধারণ সম্পাদক মো. নেজাম উদ্দীন, সহসাধারণ সম্পাদক মো. তানভীর, মাওলানা সোহাইল, সিনিয়র সহসভাপতি মাওলানা হারুনুর রশিদ, সাংগঠনিক সম্পাদক মো. হাসানুল করিম, অর্থ সম্পাদক সাজ্জাদ হোসেনসহ কার্যকরী পরিষদের সদস্য ও সাধারণ সদস্যরা উপস্থিত ছিলেন।
পরিশেষে মিলাদ, কিয়াম ও মোনাজাতের মাধ্যমে সভার সমাপ্তি হয়।

