মেহের আফজল উচ্চ বিদ্যালয় এডহক কমিটির সভাপতি হলেন মো: সেলিম

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের দক্ষিণ মধ্য হালিশহর ৩৮ নং ওয়ার্ডের হালিশহর মেহের আফজল উচ্চ বিদ্যালয়ের ৪ সদস্যের এডহক কমিটির অনুমোদন দিয়েছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড চট্টগ্রাম। এতে মহানগর বিএনপির সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক বিশিষ্ট শিক্ষানুরাগী মো: সেলিম কে বোর্ড কর্তৃক সভাপতি মনোনীত করা হয়েছে। ১৭ আগস্ট সোমবার বোর্ডের বিদ্যালয় পরিদর্শক প্রফেসর মো: আবুল কাসেম এর […]
চট্টগ্রাম বন্দর চেয়ারম্যান পদে ড. খন্দকার আক্তারের নাম প্রস্তাব

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান পদে বাংলাদেশ নৌবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা রিয়ার অ্যাডমিরাল ড. খন্দকার আক্তার হোসেনকে প্রেষণে নিয়োগের উদ্যোগ নেওয়া হয়েছে। এ বিষয়ে তাঁর নিয়োগের জন্য মতামত চেয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়। জনপ্রশাসন মন্ত্রণালয়ের ১৬ আগস্ট ২০২৬ তারিখের এক চিঠিতে এ প্রস্তাবের কথা জানানো হয়। চিঠিতে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর নৌবাহিনীর কর্মকর্তা রিয়ার অ্যাডমিরাল ড. খন্দকার আক্তার হোসেনকে চট্টগ্রাম […]
মুসলিম এডুকেশন সোসাইটির কার্যনির্বাহী কমিটিতে সন্দ্বীপের মোশাররফ হোসাইন

চট্টগ্রামের ঐতিহ্যবাহী ও প্রাচীন সামাজিক সংগঠন মুসলিম এডুকেশন সোসাইটির ২০২৬–২০২৯ মেয়াদের কার্যনির্বাহী কমিটির সদস্য নির্বাচিত হয়েছেন সন্দ্বীপের কৃতিসন্তান ও বিশিষ্ট সমাজসেবক মোহাম্মদ মোশাররফ হোসাইন। মোহাম্মদ মোশাররফ হোসাইন বর্তমানে চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের উপপরিচালক (প্রশাসন) হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি সন্দ্বীপ অ্যাসোসিয়েশন চট্টগ্রামের সাবেক সাধারণ সম্পাদক। সামাজিক ও সাংগঠনিক কর্মকাণ্ডেও দীর্ঘদিন ধরে সক্রিয় মোশাররফ হোসাইন। […]
বদরখালীতে সন্ত্রাসী হামলায় পশু চিকিৎসকের মৃত্যু

কক্সবাজারের চকরিয়া উপজেলার বদরখালী ইউনিয়নে জুতা হারানোকে কেন্দ্র করে সৃষ্ট বিরোধের জেরে সংঘবদ্ধ হামলায় মেহেদী হাসান সাকিব (২৭) নামে এক পশু চিকিৎসকের মৃত্যু হয়েছে। ১৫ আগস্ট রাত ১টার দিকে চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। নিহত মেহেদী হাসান সাকিব বদরখালী ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের সাতডালিয়া পাড়ার বাসিন্দা। স্থানীয় সূত্র ও প্রত্যক্ষদর্শীদের বরাত […]
চট্টগ্রামে ঈদে মিলাদুন্নবী (সা:) উপলক্ষে স্বাগত র্যালি ও জুলুস অনুষ্ঠিত

চট্টগ্রাম নগরীর আগ্রাবাদ এলাকায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে মাহে রবিউল আউয়ালকে স্বাগত জানিয়ে বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে। ১৪ আগস্ট শুক্রবার নামাজ শেষে আগ্রাবাদ ওলামা পরিষদের উদ্যোগে আহলে সুন্নাত ওয়াল জামাত ও গাউছিয়া কমিটি বাংলাদেশের সহযোগিতায় এই স্বাগত র্যালি ও জুলুস অনুষ্ঠিত হয়। আগ্রাবাদ বাদামতলী জামে মসজিদ প্রাঙ্গণ থেকে র্যালিটি শুরু হয়ে এলাকার বিভিন্ন সড়ক […]
পেকুয়ায় জায়গা বিরোধে নারীকে মারধরের অভিযোগ

কক্সবাজারের পেকুয়া উপজেলার টইটং ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের কেরানছড়ি এলাকায় জায়গা নিয়ে বিরোধের জেরে এক নারীকে মারধর, বসতঘর সংস্কারে বাধা এবং ঘরের চালের টিন কেটে ক্ষতিগ্রস্ত করার অভিযোগ উঠেছে স্থানীয় প্রবাসী লিয়াকত আলী ও তাঁর পরিবারের বিরুদ্ধে। গত মঙ্গলবার (১১ আগস্ট) দুপুরে এ ঘটনা ঘটে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী জিয়াছমিন আক্তার। জিয়াছমিন আক্তার ওই এলাকার […]
গোল্ডেন জিপিএ-৫ পেল কিশোরগঞ্জের নাদিয়া জান্নাত প্রভা

কিশোরগঞ্জের নীলগঞ্জ হাজী মোনতাজ উদ্দিন স্কুল অ্যান্ড কলেজের মেধাবী ছাত্রী নাদিয়া জান্নাত প্রভা ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় বিজ্ঞান বিভাগ থেকে গোল্ডেন জিপিএ-৫ অর্জন করেছে। তার এ অসামান্য সাফল্যে পরিবার, শিক্ষক, সহপাঠী, আত্মীয়-স্বজন ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে আনন্দের আমেজ বিরাজ করছে। নাদিয়া জান্নাত প্রভা কিশোরগঞ্জ সদর উপজেলা বিএনপির মহিলা ও শিশু বিষয়ক সম্পাদক এবং মাইজখাপন ইউনিয়ন বিএনপির […]
৩৮ নং ওয়ার্ড হিন্দুপাড়ায় ঝুঁকিপূর্ণ বৈদ্যুতিক খুঁটি অপসারণ করে নতুন খুঁটি স্থাপন করেন হানিফ সওদাগর

নগরীর ৩৮ নং ওয়ার্ড ১ নং সাইট হিন্দু পাড়া উদয়ন সংঘ মাঠ বাইলেইন সড়কের এলাকায় বৈদ্যুতিক খুটি দীর্ঘদিন ধরে ঝুঁকিপূর্ণ ও চরম অব্যবস্থাপনা ছিল। সড়কে চলাচলে বাধা বৈদ্যুতিক খুঁটি। প্রধান সড়কসহ বাইলেন সড়কের চিত্র একই রকম। দীর্ঘদিন ধরে বৈদ্যুতিক খুঁটিতে তারের এলোমেলো জটলা এক বিপজ্জনক অবস্থায় পরিণত হয়েছে। যার ফলে ওই এলাকার বাইলেন সড়কের খুটির […]
অসহায় পরিবারের পাশে ৩৮ নং ওয়ার্ড উন্নয়ন ফোরাম

চট্টগ্রাম নগরীর বন্দর থানাধীন ৩৮ নং ওয়ার্ডের পুরাতন ডাকঘর এলাকায় অসহায় একটি পরিবারের পাশে দাঁড়িয়েছে ৩৮ নং ওয়ার্ড উন্নয়ন ফোরাম। পরিবারের বসতঘর মেরামতের জন্য প্রয়োজনীয় টিন উপহার দিয়েছে সংগঠনটি। শুক্রবার (৭ আগস্ট) সন্ধ্যা ৬টায় পুরাতন ডাকঘর এলাকায় এক অসহায় পরিবারের সদস্যদের হাতে এসব টিন তুলে দেওয়া হয়। ৩৮ নং ওয়ার্ড উন্নয়ন ফোরামের সার্বিক সহযোগিতায় আয়োজিত […]
এম এ মালেককে নিয়ে অপপ্রচার, চট্টগ্রাম এডিটরস ক্লাবের তীব্র নিন্দা

চট্টগ্রামের প্রবীণ সাংবাদিক, দৈনিক আজাদীর সম্পাদক ও একুশে পদকপ্রাপ্ত ব্যক্তিত্ব এবং চট্টগ্রাম এডিটরস ক্লাবের প্রধান উপদেষ্টা এম এ মালেকের বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার ও আপত্তিকর বক্তব্য প্রচারের ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছে চট্টগ্রাম এডিটরস ক্লাব। চট্টগ্রাম এডিটরস ক্লাবের এক বিবৃতিতে বলা হয়, সম্প্রতি জনৈক মিজানুর রহমান নামে এক ব্যক্তি সামাজিক যোগাযোগমাধ্যমে ক্লাবের প্রধান […]
