রাঙ্গুনিয়ায় কমিউনিটি ক্লিনিকে সরকারি বরাদ্দের রাস্তা নির্মাণে সন্ত্রাসীদের বাধা

রাঙ্গুনিয়া উপজেলার হোসনাবাদ ইউনিয়নের জঙ্গল দক্ষিণ নিশ্চিন্তাপুর এলাকায় নির্মাণাধীন কমিউনিটি ক্লিনিকের সংযোগ সড়ক নির্মাণকাজে সন্ত্রাসীদের বাধার অভিযোগ উঠেছে। সরকারি ১ নম্বর খতিয়ানের খাস জমির ওপর দিয়ে রাস্তাটি নির্মাণ করা হচ্ছিল। সরকারি বরাদ্দের আওতায় রাস্তা নির্মাণকাজ শুরু হলে ঘটনাস্থলে উপস্থিত ছিলেন রাঙ্গুনিয়ার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট দেবব্রত দাশ। শ্রমিক নিয়োগের মাধ্যমে রাস্তা নির্মাণ কাজ […]

সয়াবিন তেলে মিলল লাখো ক্ষুদ্র প্লাস্টিক কণা, জনস্বাস্থ্যে নতুন শঙ্কা

রাজধানী ঢাকার বাজার থেকে সংগ্রহ করা বোতলজাত ও খোলা সয়াবিন তেলের নমুনায় উদ্বেগজনক মাত্রায় মাইক্রোপ্লাস্টিকের উপস্থিতি শনাক্ত করেছেন গবেষকরা। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) ও বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস (বিইউপি)-এর যৌথ গবেষণায় প্রতি লিটার সয়াবিন তেলে গড়ে ৫৩ হাজার ৯২২টি ক্ষুদ্র প্লাস্টিক কণার সন্ধান পাওয়া গেছে। গবেষণায় দেখা গেছে, বোতলজাত তেলের তুলনায় খোলা সয়াবিন তেলে দূষণের মাত্রা […]

চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন গ্রেপ্তার

চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বুধবার যশোরের ঝিকরগাছার ধুমধুমপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এছাড়া আরও চারজনকে গ্রেপ্তারের তথ্য দিয়েছে পুলিশ। চট্টগ্রামের পুলিশ সুপার (এসপি) মাসুদ আলম বললেন, ‘ডেভিড ইমনসহ আরও পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। যশোর থেকে ডেভিড ইমনেক গ্রেপ্তার করতে আমরা সক্ষম হয়েছি। রায়হানসহ দুর্ধর্ষ সন্ত্রাসী চক্রের সদস্যদের গ্রেপ্তারে […]

কিশোরগঞ্জে বাজারের নাম নিয়ে সংঘর্ষে দুজন নিহতের পরও লুটপাট-অগ্নিসংযোগ অব্যাহত

কিশোরগঞ্জের ভৈরব উপজেলায় বাজারের নাম নিয়ে দুই গ্রামের বাসিন্দাদের সংঘর্ষে দুজন নিহত হওয়ার একদিন পরও বাড়িঘরে লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। সংঘর্ষ ও হত্যার ঘটনায় এখনো কোনো মামলা হয়নি বলে জানিয়েছেন ভৈরব থানার ওসি লিমন বোস। তিনি বলেন, মঙ্গলবার সকাল থেকে উপজেলার আকবরনগর গ্রামের অন্তত ২০টি বাড়িতে লুটপাট ও অগ্নিসংযোগের খবর পাওয়া গেছে। খবর পেয়ে […]

২০৩৬ সালে অর্থের কোনো গুরুত্ব থাকবে না: ইলন মাস্ক

বিশ্বের শীর্ষ ধনীদের একজন মার্কিন ধনকুবের ইলন মাস্ক বলেছেন, ২০৩৬ সালের মধ্যে অর্থের প্রচলিত গুরুত্ব অনেকটাই হারিয়ে যাবে। ব্রিটিশ সংবাদ সাময়িকী ‘দ্য ইকোনমিস্ট’-এর প্রধান সম্পাদক জ্যানি মিন্টন বেডোসকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, আগামী ১০ বছরের মধ্যে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও রোবট এমন পরিমাণ পণ্য ও সেবা উৎপাদন করবে, যা মানুষের চাহিদার চেয়েও বেশি হবে। […]

বন্যা কবলিত মানুষের পাশে পাবনা ও চট্টগ্রাম সৎসঙ্গের উপহার সামগ্রী বিতরণ

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় বন্যা কবলিত বানবাসি মানুষের পাশে দাড়িয়েছে শ্রী শ্রী অনুকূল চন্দ্র সৎসঙ্গ, হিমাইতপুর পাবনা, বাংলাদেশ প্রধান কার্যালয়। চট্টগ্রাম জেলা সৎসঙ্গ শাখার ব্যবস্থাপনায় চট্টগ্রামের বিভিন্ন উপজেলার মতো রাঙ্গুনিয়ার বিভিন্ন মঠ মন্দিরের বন্যা কবলিত এলাকায় অসহায় গরীব ও ক্ষতিগ্রস্তদের মাঝে উপহার সামগ্রী বিতরন করা হয়। গত ২৫ জুলাই শনিবার বিকেল ৩ টায় পুর্ব কদমতলী জ্বালা কুমারী […]

আজিমপুর উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির পুনরায় সভাপতি মোশাররফ হোসাইন

সন্দ্বীপের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান আজিমপুর উচ্চ বিদ্যালয়ের পরিচালনা পরিষদের (এডহক কমিটি) সভাপতি হিসেবে পুনরায় দায়িত্ব পেয়েছেন বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী রোটারিয়ান মোহাম্মদ মোশাররফ হোসাইন। তিনি সন্দ্বীপ এসোসিয়েশন, চট্টগ্রামের সাবেক সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং বর্তমানে চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের উপ-পরিচালক (প্রশাসন) হিসেবে কর্মরত রয়েছেন। শিক্ষা ও সামাজিক উন্নয়নে তার দীর্ঘদিনের অবদান এলাকাবাসীর […]

পূর্ব বাকলিয়ায় ১০০০ ক্ষতিগ্রস্থ পরিবারকে খাদ্য সামগ্রী দিলেন মেয়র ডা. শাহাদাত হোসেন

চট্টগ্রামে সাম্প্রতিক অতিবৃষ্টি ও জোয়ারের পানিতে সৃষ্ট জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত নগরীর পূর্ব বাকলিয়া এলাকার ১০০০ অসহায় পরিবারের মাঝে জরুরি খাদ্য সামগ্রী বিতরণ করেছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন। রবিবার (২৬ জুলাই) বিকেলে পূর্ব বাকলিয়া চেয়ারম্যান ঘাটা এলাকায় স্থানীয় ক্ষতিগ্রস্থ হতদরিদ্র প্রায় ১০০০ পরিবারের হাতে তিনি এসব খাদ্য সামগ্রী তুলে দেন। বিতরণকৃত খাদ্য তালিকার মধ্যে […]

দুস্থ অসহায় বিচারপ্রার্থীদের পাশে দাড়ানোর জন্য নবীন আইনজীবীদের আহবান আইনমন্ত্রী

সততা ও নিষ্ঠার সাথে আইন পেশা পরিচালনা ও গরীব দুস্থ অসহায় বিচারপ্রার্থীদের পাশে দাড়ানোর জন্য নবীন আইনজীবীদের আহবান চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির উদ্যোগে অদ্য ২৬ জুলাই ২০২৬, রবিবার সকাল ১০টায় আইনজীবী অডিটোরিয়ামে অত্যন্ত উৎসবমুখর পরিবেশে ‘নবীন আইনজীবী প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী-২০২৬’ সফলভাবে সম্পন্ন হয়েছে। আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী মো. আসাদুজ্জামান, এম.পি প্রধান অতিথি […]

চন্দনাইশে ১৫০০ ক্ষতিগ্রস্থ পরিবারকে খাদ্য সামগ্রী দিলেন মেয়র ডা. শাহাদাত হোসেন

চন্দনাইশে ১৫০০ ক্ষতিগ্রস্থ পরিবারকে খাদ্য সামগ্রী দিলেন মেয়র ডা. শাহাদাত হোসেন চট্টগ্রামে সাম্প্রতিক অতিবৃষ্টি ও জোয়ারের পানিতে সৃষ্ট জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত চন্দনাইশের পশ্চিম হারলা এলাকার ১৫০০ অসহায় পরিবারের মাঝে জরুরি খাদ্য সামগ্রী বিতরণ করেছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন। শনিবার (২৫ জুলাই) বিকেলে চন্দনাইশের পশ্চিম হারলা এলাকায় স্থানীয় ক্ষতিগ্রস্থ হতদরিদ্র ১৫০০ শতাধিক পরিবারের হাতে […]