চট্টগ্রামে নালায় মিলল বস্তাবন্দী প্রায় দেড় হাজার গুলি

চট্টগ্রাম নগরের শেরশাহ বাংলা বাজার এলাকায় একটি নালা থেকে বস্তাবন্দী অবস্থায় প্রায় দেড় হাজার গুলি উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার বেলা ২টার দিকে বায়েজিদ বোস্তামী থানাধীন বিএসআরএম কারখানার ৫ নম্বর গেটসংলগ্ন একটি নালা থেকে গুলিগুলো উদ্ধার করা হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, চট্টগ্রাম সিটি করপোরেশনের পরিচ্ছন্নতাকর্মীরা নালা পরিষ্কার করার সময় একটি বস্তা দেখতে পান। পরে বস্তাটি […]
আনোয়ারায় একমাত্র ছেলের ছুরিকাঘাতে মা-বাবা খুন

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় একমাত্র ছেলের ছুরিকাঘাতে মা ও বাবার মৃত্যু হয়েছে। ঘটনার পর অভিযুক্ত ছেলেকে নিজ ঘর থেকে আটক করেছে পুলিশ। শনিবার (২৫ জুলাই) বেলা ১২টার দিকে উপজেলার হাইলধর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের পূর্ব গুজরা এলাকার চৈতন্য মহাজন বাড়িতে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন— স্থানীয় মৃত রেবতি দাশ গুপ্তের ছেলে স্বপন দাশ গুপ্ত (৬৫) এবং […]
মৌলানা হাবীব উল্লাহ (রহ.) ফাউন্ডেশনের উদ্যোগে বন্যাদুর্গত পরিবারের মাঝে ঢেউটিন বিতরণ

চট্টগ্রাম, ২৪ জুলাই ২০২৬ (শুক্রবার): চট্টগ্রামের বাঁশখালী উপজেলার স্মরণকালের ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত অসহায় পরিবারের পুনর্বাসনের লক্ষ্যে গৃহনির্মাণ সামগ্রী হিসেবে ঢেউটিন বিতরণ করেছে মৌলানা হাবীব উল্লাহ (রহ.) ফাউন্ডেশন। শুক্রবার (২৪ জুলাই ২০২৬) বিকেল ৩টায় বাঁশখালী উপজেলার সরল ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডে অবস্থিত সরল আনোয়ারুল উলুম মাদ্রাসা প্রাঙ্গণে এ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। প্রথম পর্যায়ে বন্যায় ক্ষতিগ্রস্ত […]
দুদকের ভয়ে বাতিল ১ কোটি টাকার যন্ত্রাংশ ৮ কোটিতে ক্রয়

দুর্নীতি দমন কমিশন (দুদক) এর ভয়ে বাংলাদেশ রেলওয়ের বৈদ্যুতিক বিভাগের জন্য ১ কোটি টাকার ডয়েচ ডিজেল ইঞ্জিনের ¯স্পেয়ার পার্টস ৮ কোটি টাকায় ক্রয়ের টেন্ডার বাতিল করেছে চট্টগ্রামের পাহাড়তলীতে অবস্থিত বাংলাদেশ রেলওয়ের প্রধান সরঞ্জাম নিয়ন্ত্রক দপ্তর। ফলে নয়ছয় থেকে রক্ষা পেল সরকারের ৭ কোটি টাকা। তবে বিষয়টি ম্যানেজের লক্ষ্যে এই সরঞ্জাম ক্রয়ে রি-টেন্ডারে যাচ্ছে। যা লুটপাটের […]
চট্টগ্রামে ব্যবসায়ীর ছয় কাভার্ডভ্যান আত্মসাৎ, গ্রেপ্তার ১

চট্টগ্রামে ভাড়া নেওয়ার পর ছয়টি কাভার্ডভ্যান আত্মসাতের অভিযোগে জামাল উদ্দিন আহমেদ চৌধুরী নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। ২৪ জুলাই শুক্রবার নগরের লালখান বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় আত্মসাত করা একটি কাভার্ডভ্যানও উদ্ধার করে জব্দ করা হয়েছে। কোতোয়ালি থানার পুলিশ জানায়, সিএন্ডএফ প্রতিষ্ঠান ফ্যাক্ট লজিস্টিকসের মালিকানাধীন ছয়টি কাভার্ডভ্যান আত্মসাতের ঘটনায় গত […]
বসুন্ধরা অয়েল অ্যান্ড গ্যাসের জ্বালানি তেল আমদানির আবেদন পর্যালোচনায় বিপিসির উচ্চপর্যায়ের কমিটি

বসুন্ধরা অয়েল অ্যান্ড গ্যাস কোম্পানি লিমিটেড (বিওজিসিএল)-কে নিজস্ব ব্যবস্থাপনায় পরিশোধিত জ্বালানি তেল (ডিজেল, অকটেন, পেট্রোল ও ফার্নেস অয়েল) আমদানি, বিক্রয় ও বিপণনের অনুমতি দেওয়ার আবেদন পর্যালোচনার জন্য বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন (বিপিসি) একটি উচ্চপর্যায়ের কমিটি গঠন করেছে। জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের আওতাধীন বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের প্রশিক্ষণ/সাবসিডিয়ারি প্রশাসন ও কর্মী ব্যবস্থাপনা বিভাগের জারি করা স্মারক নং: […]
দুর্যোগের সময় মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব: ডা. শাহাদাত হোসেন

দুর্যোগকবলিত মানুষের কল্যাণ নিশ্চিত করা এবং তাদের পাশে দাঁড়ানোকে সর্বোচ্চ মানবিক দায়িত্ব হিসেবে উল্লেখ করেছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন। তিনি বলেন, দুর্যোগের সময় মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক ও মানবিক দায়িত্ব। কোনো পরিবার যেন কষ্টে না থাকে, সে লক্ষ্যেই চট্টগ্রাম সিটি কর্পোরেশনের পক্ষ থেকে ধারাবাহিকভাবে সহায়তা প্রদান করা হচ্ছে। নগরবাসীর যেকোনো […]
চসিক মেয়রের মধ্যস্ততায় প্রাইম মুভার ট্রেইলার মালিকদের লগআউট স্থগিত

চট্টগ্রাম সিটি মেয়র ডা. শাহাদাত হোসেনের সাথে সভা করার পর ৪৮ ঘন্টা গাড়ী বন্ধের কর্মসূচী স্থগিত করেছে চট্টগ্রাম প্রাইম মুভার ও ফ্লাটবেড ওনার্স এসোসিয়েশন। সোমবার টাইগারপাসস্থ চসিক কার্যালয়ে মেয়র ডা. শাহাদাত হোসেনের সাথে সভা করে সংগঠনটির নেতৃবৃন্দ। সভায় মেয়র বলেন, মাত্রই ১২ ফেব্রুয়ারী নির্বাচনের মাধ্যমে নতুন সরকার এসেছে। আপনাদের দাবী বিবেচনার জন্য সরকারকে সময় দিতে […]
সমুদ্রের নিচে সম্ভাবনার ভাণ্ডার: ভারত-মিয়ানমার গ্যাস পেলেও বাংলাদেশ কেন পিছিয়ে?

মিয়ানমার সম্প্রতি আন্দামান সাগরে ১০০ ট্রিলিয়ন ঘনফুটের (টিসিএফ) বেশি প্রাকৃতিক গ্যাসের সম্ভাব্য মজুদের সন্ধান পেয়েছে বলে সংবাদ প্রকাশিত হয়েছে। এরও আগে, প্রায় ২৩ বছর আগে সেন্টমার্টিন-সংলগ্ন বঙ্গোপসাগর এলাকায় প্রায় ৫ টিসিএফ গ্যাস আবিষ্কার করে দেশটি, যা এখনো চীনে রপ্তানি করছে। একই ভূতাত্ত্বিক কাঠামোর অংশ হওয়া সত্ত্বেও বাংলাদেশের সমুদ্রসীমায় এখনো উল্লেখযোগ্য কোনো গ্যাসক্ষেত্র আবিষ্কৃত হয়নি—এ প্রশ্ন […]
স্মার্ট চট্টগ্রাম গঠনে নতুন মাইলফলক

চট্টগ্রামকে একটি স্মার্ট, প্রযুক্তিনির্ভর ও জবাবদিহিমূলক নগরী হিসেবে গড়ে তুলতে নাগরিক সেবাকে এক প্ল্যাটফর্মে নিয়ে এসেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন। এ লক্ষ্যে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ওয়ান স্টপ সিটিজেন সার্ভিস মোবাইল ও ওয়েব অ্যাপ্লিকেশন ‘আমাদের চট্টগ্রাম’ এর শুভ উদ্বোধন করেছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন। শনিবার (১৮ জুলাই) সকাল ১১টায় চট্টগ্রাম ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে আয়োজিত […]
