দুবাইয়ের ৫ বছর মেয়াদি মাল্টিপল ভিসা পেতে যা লাগবে

পর্যটকদের যাতায়াত আরও সহজ ও সুবিধাজনক করতে সব দেশের নাগরিকদের জন্য স্পনসর ছাড়াই পাঁচ বছর মেয়াদি মাল্টিপল-এন্ট্রি ভিজিট ভিসা চালু করেছে সংযুক্ত আরব আমিরাত। এর মাধ্যমে একটি ভিসা ব্যবহার করেই পাঁচ বছর ধরে একাধিকবার দুবাইসহ পুরো আরব আমিরাতে প্রবেশ করতে পারবেন ভ্রমণকারীরা।গালফ টুডের তথ্য অনুযায়ী, দুবাইয়ের জেনারেল ডিরেক্টরেট ফর আইডেন্টিটি অ্যান্ড ফরেনার্স অ্যাফেয়ার্স (জিডিআরএফএ) সম্প্রতি […]

নেতা-কর্মীদের ভারে ভেঙে পড়ল অর্থমন্ত্রী আমির খসরুর ত্রাণ বিতরণের মঞ্চ

চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার দোহাজারী পৌরসভায় বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ বিতরণে গিয়েছিলেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। ত্রাণ বিতরণকালে হঠাৎ অর্থমন্ত্রীসহ সবাইকে নিয়েই ভেঙে পড়ে মঞ্চটি। এ সময় অর্থমন্ত্রীর সঙ্গে মঞ্চে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন এবং স্থানীয় কয়েকজন সংসদ সদস্যসহ দক্ষিণ জেলা বিএনপির নেতৃবৃন্দ। স্থানীয় সূত্রে জানা […]

বায়ুদূষণে প্রতিদিন ঝরছে ২৪২ প্রাণ, বছরে ক্ষতি ২৩ বিলিয়ন ডলার: গবেষণা

চোখে দেখা যায় না বাতাসে রয়েছে এমন সূক্ষ্ম ধূলিকণা। অথচ সেই অদৃশ্য কণাই প্রতিদিন কেড়ে নিচ্ছে গড়ে ২৪২ মানুষের প্রাণ। হৃদরোগ, স্ট্রোক, দীর্ঘমেয়াদি শ্বাসতন্ত্রের রোগ কিংবা ফুসফুসের ক্যান্সারের মত অসংক্রামক রোগে হাজারো মানুষ অকালেই মারা যাচ্ছেন বায়ুদূষণের কারণে। প্রাণহানির পাশাপাশি হারিয়ে যাচ্ছে কর্মক্ষমতা, কমছে উৎপাদনশীলতা এবং প্রতি বছর দেশের অর্থনীতিতে হাজার হাজার কোটি টাকার ক্ষতি […]

বাঁশখালীতে ৩৫০ বন্যাকবলিত পরিবারের পাশে ডার্মা ফ্যামিলি ফাউন্ডেশন

চট্টগ্রামের বাঁশখালী উপজেলার খানখানাবাদ ইউনিয়নের পশ্চিমাঞ্চলে টানা বর্ষণে সৃষ্ট জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত ও পানিবন্দি ৩৫০টি পরিবারের মাঝে খাদ্যসামগ্রী, স্যালাইন ও জরুরি ওষুধসহ বিভিন্ন ত্রাণসামগ্রী বিতরণ করেছে ডার্মা ফার্মাসিউটিক্যালস লিমিটেড ও ডার্মা ফ্যামিলি ফাউন্ডেশন। শুক্রবার (১৭ জুলাই) সকালে পশ্চিম খানখানাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় এ ত্রাণ বিতরণ কার্যক্রম শুরু হয়। পরে ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবী দল ইউনিয়নের বিভিন্ন […]

বন্যার্তদের পুনর্বাসন শেষ না হওয়া পর্যন্ত কার্যক্রম চলবে: অর্থমন্ত্রী

অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে সরকার শুরু থেকেই প্রয়োজনীয় ত্রাণ সামগ্রী বিতরণ কার্যক্রম অব্যাহত রেখেছে। শুক্রবার (১৭ জুলাই) সকালে চট্টগ্রামের পতেঙ্গায় মাইঝ পাড়া মাহমুদুন নবী চৌধুরী স্কুলের সামনে ও হাদী পাড়ায় ত্রাণ বিতরণকালে এ কথা জানান তিনি। অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, এখন পর্যন্ত দুর্গতদের মাঝে শুকনো খাবার, […]

চট্টগ্রাম বোর্ডের এইচএসসি-সমমান পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য স্থগিত

চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে চলমান ২০২৬ সালের এইচএসসি ও সমমনা পরীক্ষার অবশিষ্ট সব বিষয় অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়েছে। তবে অন্যান্য শিক্ষা বোর্ডের এইচএসসি ও সমমান পরীক্ষা নির্ধারিত সময়সূচি অনুযায়ীই অনুষ্ঠিত হবে। বৃহস্পতিবার রাতে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি এবং মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকার চেয়ারম্যান প্রফেসর সৈয়দ আক্তারুজ্জামান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য […]

পাকুন্দিয়ায় সংঘর্ষের ঘটনায় ভুক্তভোগী পরিবারের সংবাদ সম্মেলন

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় জমিজমা ও পারিবারিক বিরোধকে কেন্দ্র করে সংঘটিত হামলার ঘটনায় দায়ের করা মামলার তদন্তে গাফিলতি এবং চিকিৎসা-সংক্রান্ত নথিতে কারসাজির অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন অভিযোগকারী পরিবার। তারা দাবি করেছেন, প্রভাবশালী প্রতিপক্ষের প্রভাবে মামলাটি দুর্বল করার অপচেষ্টা চলছে। এ ঘটনায় নিরপেক্ষ তদন্ত এবং দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন তারা। বুধবার (১৫ জুলাই) বিকালে […]

বন্যায় বেশি ক্ষতিগ্রস্ত চট্টগ্রাম ও কক্সবাজার,মৃত্যু বেড়ে ৫৮

অতিবৃষ্টি, পাহাড়ি ঢল ও পাহাড়ধসে দেশের সাত জেলায় অন্তত ৫৮ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও ৪০ জন। বন্যা ও জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত মানুষের সংখ্যা ১২ লাখ ১৬ হাজার ৮০৫ জনে পৌঁছেছে। পানিবন্দি হয়ে পড়েছে ৫২ হাজার ৪৯৩টি পরিবার। এর মধ্যে সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে কক্সবাজার ও চট্টগ্রাম জেলায়। বৃহস্পতিবার (১৬ জুলাই) বিকাল ৩টা পর্যন্ত দুর্যোগ […]

চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালে চর্ম ও যৌনরোগ বিভাগের অন্তঃবিভাগের উদ্বোধন

চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের চর্ম ও যৌনরোগ বিভাগের নতুন অন্তঃবিভাগের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। বুধবার (১৫ জুলাই) হাসপাতালের সেমিনার হলে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে এ সেবার উদ্বোধন করা হয়। হাসপাতালের কার্যনির্বাহী কমিটির প্রেসিডেন্ট সৈয়দ মোহাম্মদ মোরশেদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রামের বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. শেখ ফজলে রাব্বি। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রামের […]

১১ দফা দাবিতে চট্টগ্রামে প্রাইম মুভার ট্রেইলার মালিকদের মানববন্ধন,

১১ দফা দাবি বাস্তবায়নের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন করেছে চট্টগ্রাম প্রাইম মুভার ও ফ্ল্যাটবেড ওনার্স অ্যাসোসিয়েশন। একই সঙ্গে দাবি আদায়ে আগামী ২১ ও ২২ জুলাই ৪৮ ঘণ্টার ধর্মঘট পালনের ঘোষণা দিয়েছে সংগঠনটি। মঙ্গলবার (১৪ জুলাই) নগরীর সল্টগোলা ক্রসিং, বন্দর সিসিটি-২ নং গেট সংলগ্ন সড়কে আয়োজিত মানববন্ধনে সংগঠনের সভাপতি আবু সালেহ জুয়েলের সভাপতিত্বে এবং অর্থ সম্পাদক মোহাম্মদ […]