ছাদ থেকে খসে পড়ল চলন্ত ফ্যান, অলৌকিকভাবে বাঁচল খুদে শিক্ষার্থীরা

কিশোরগঞ্জের তাড়াইলে ক্লাস চলাকালীন ছাদের পলেস্তরাসহ একটি চলন্ত বৈদ্যুতিক পাখা (ফ্যান) ছিঁড়ে পড়ার ঘটনা ঘটেছে। মাত্র কয়েক সেকেন্ড এবং কয়েক ইঞ্চির ব্যবধানে অলৌকিকভাবে বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছে প্রথম শ্রেণির কোমলমতি শিক্ষার্থী ও তাদের শিক্ষিকা। আজ সোমবার (২৯ জুন) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার চিকনী আউজিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এই শিউরে ওঠার মতো ঘটনা […]
ইটনায় পূর্ব বিরোধের জেরে বাড়িঘরে হামলা-ভাঙচুর ও নারীদের পিটিয়ে জখম

কিশোরগঞ্জের ইটনা উপজেলায় পূর্ব শত্রুতা ও মামলা-মোকদ্দমার জেরে একটি বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। হামলায় বাধা দিতে গিয়ে বাড়ির মালিকসহ অন্তত চারজন নারী গুরুতর আহত হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। গত ২৬ জুন দিবাগত রাত আনুমানিক ১০টার দিকে উপজেলার রায়টুটী ইউনিয়নের পাথারকান্দি মাইজপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। হামলায় রফিকুল ইসলামের বাড়ি, মেনু মিয়ার […]
চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের ৪৫ তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের ৪৫ তম বার্ষিক সাধারণ সভা অদ্য ২৭ জুন শনিবার বিকাল ৩:০০ ঘটিকার সময় হাসপাতালের কার্যনির্বাহী কমিটির প্রেসিডেন্ট সৈয়দ মোহাম্মদ মোরশেদ হোসেন এর সভাপতিত্বে কলেজ লেকচার গ্যালারীতে অনুষ্ঠিত হয়| সভার শুরুতেই বিগত ১ বছর কার্যকালে যেসকল বিশিষ্ট ব্যক্তিবর্গ, হাসপাতালের আজীবন সদস্য/সদস্যা ও হাসপাতালের কর্মকর্তা, কর্মচারী মৃত্যু বরণ করেছেন তাঁদের জন্য শোক […]
আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস উপলক্ষে বান্দরবানে মানববন্ধন

আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস উপলক্ষে বান্দরবান প্রেসক্লাব চত্বরে আজ বিকেল ৫টায় মাদকবিরোধী সচেতনতামূলক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মানববন্ধনের আয়োজন করে নিউ আলো ট্রাস্ট। মানববন্ধনে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধি, শিক্ষক, শিক্ষার্থী এবং সচেতন নাগরিকরা অংশগ্রহণ করেন। এ সময় অংশগ্রহণকারীরা মাদকের ভয়াবহতা তুলে ধরে বিভিন্ন ব্যানার ও প্ল্যাকার্ড প্রদর্শন করেন এবং মাদকমুক্ত সমাজ গঠনের আহ্বান জানান। […]
ছবিসহ এনআইডি নবায়ন বাধ্যতামূলক হচ্ছে

জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) মেয়াদ ১৫ বছর পূর্ণ হলে তা নবায়ন বাধ্যতামূলক করার কথা ভাবছে নির্বাচন কমিশন (ইসি)। ইসি সূত্রগুলো জানায়, আইন ও বিধিমালায় এনআইডি নবায়নের বিষয়টি থাকলেও তা বাধ্যতামূলক করা হয়নি। তবে বিষয়টি এখন বাধ্যতামূলক করা জরুরি হয়ে পড়েছে। ইসি কর্মকর্তারা বলছেন, ১৫ বছর দীর্ঘ সময়। এই সময়ের মধ্যে মানুষের চেহারায় অনেক পরিবর্তন আসে। অনেকে […]
চট্টগ্রাম বন্দরে দুর্নীতির বরপুত্র এনামুল করিম

চট্টগ্রাম বন্দরের পরিবহন বিভাগের প্রধানের দায়িত্বে রয়েছেন এনামুল করিম। ১৭ বছর ধরে তার বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, ঘুষ, টেন্ডারবাজি এবং অবৈধ অর্থ লেনদেনের গুরুতর অভিযোগ উঠেছে। বন্দর ব্যবহারকারী, ব্যবসায়ী ও বন্দরের একাধিক কর্মকর্তা অভিযোগ করেছেন, তিনি পণ্য খালাস থেকে শুরু করে কনটেইনার হ্যান্ডলিং, বার্থিং, নতুন যন্ত্রপাতিকে স্ক্র্যাপ বানিয়ে মাসে কোটি টাকা হাতিয়ে নিচ্ছেন। তিনি চট্টগ্রাম বন্দরকে […]
জুয়া ও মাদকমুক্ত দেশ গড়তে কাজ করছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী

জুয়া ও মাদকমুক্ত দেশ গড়তে কাজ করছে সরকার বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, মাদকের অপব্যবহার এবং পাচার শুধু আইন প্রয়োগ করে মোকাবিলা করা সম্ভব নয়। বরং সমাজের সকলের অংশগ্রহণের মধ্যে দিয়ে মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে।শুক্রবার (২৬ জুন) রাজধানীর ওসমানী স্মৃতি উদ্যানে ‘মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস’ উদযাপন উপলক্ষ্যে […]
ঘুস-দুর্নীতির শীর্ষে পাসপোর্ট, বিআরটিএ টিআইবি

গণঅভ্যুত্থান পরবর্তী ২০২৫ সালে দেশের বিভিন্ন সেবাখাতে দুর্নীতি ও ঘুস লেনদেন বেড়েছে বলে জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)।সংস্থাটি বলছে, ২০২৩ সালের প্রাক্কলিত মোট ঘুসের পরিমাণের তুলনায় ২০২৫ সালে প্রায় ১৫ দশমিক ৯ শতাংশ ঘুস লেনদেন বেশি হয়েছে, যার পরিমাণ এক হাজার ৭২৯ কোটি ৯০ লাখ টাকা। প্রাক্কলিত মোট ঘুসের পরিমাণ ২০২৪-২৫ অর্থবছরে বাংলাদেশের জিডিপির শূন্য […]
মা ও তিন মেয়েকে কুপিয়ে হত্যা, গণপিটুনিতে অভিযুক্ত নিহত

লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় এক মর্মান্তিক ঘটনায় মা ও তার তিন মেয়েকে কুপিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় স্থানীয়দের গণপিটুনিতে অভিযুক্ত এক যুবক নিহত হয়েছেন। নিহত অভিযুক্তের নাম অন্তর মজুমদার। তিনি নোয়াখালীর সুবর্ণচর এলাকার কার্তিক মজুমদারের ছেলে। বৃহস্পতিবার (২৫ জুন) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন জেলা পুলিশ সুপার (এসপি) মো. আবু তারেক এবং রায়পুর উপজেলা স্বাস্থ্য ও […]
ফের চালু হচ্ছে ভারতের ট্যুরিস্ট ভিসা

দ্বিপক্ষীয় সম্পর্ক স্বাভাবিক করার চেষ্টার অংশ হিসেবে বাংলাদেশিদের জন্য আবার ট্যুরিস্ট ভিসা চালুর ঘোষণা দিয়েছে ভারত। ভারতের নতুন হাই কমিশনার দীনেশ ত্রিবেদী বলেছেন, আগামী ২৮ জুন থেকেই বাংলাদেশিরা আবার ট্যুরিস্ট ভিসার আবেদন করতে পারবেন। প্রাথমিকভাবে পাঁচটি ভিসা অ্যাপ্লিকেশন সেন্টারের মাধ্যমে আবেদন নেওয়া হবে। বৃহস্পতিবার রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের হাতে পরিচয়পত্র পেশের মধ্য দিয়ে ঢাকা মিশনের দায়িত্ব […]
