চট্টগ্রাম হবে দেশের লজিস্টিক্যাল হাব; অর্থমন্ত্রী

চলতি অর্থবছরের বাজেট যথাযথভাবে বাস্তবায়িত হলে দেশের অর্থনীতি ঘুরে দাঁড়াবে বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, বিদেশি বিনিয়োগকারীদের মধ্যে বাংলাদেশ নিয়ে আগ্রহ বাড়ছে। আগামী দিনে বাংলাদেশ বিদেশি বিনিয়োগের অন্যতম কেন্দ্রবিন্দুতে পরিণত হবে। শনিবার (৪ জুলাই) বেলা ১১টায় চট্টগ্রাম নগরের বন্দর থানার ইশান মিস্ত্রি হাট সড়কের সংস্কারকাজ পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে […]
মনিলাল দাস ও এটিএম সেলিমের দুর্নীতি, অনুসন্ধানে দুদক

রাষ্ট্রায়ত্ত জ্বালানি প্রতিষ্ঠান স্ট্যান্ডার্ড এশিয়াটিক অয়েল কোম্পানি লিমিটেড (এসএওসিএল)-এ দীর্ঘদিনের নিয়োগ বাণিজ্য , আর্থিক দুর্নীতি, সরকারি অর্থ আত্মসাৎ, বিটুমিন বাণিজ্যে অনিয়ম এবং বিদেশে অর্থ পাচারের অভিযোগে অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। দুদকের অনুসন্ধানের কেন্দ্রবিন্দুতে রয়েছেন প্রতিষ্ঠানের সাবেক প্রধান নির্বাহী কর্মকর্তা ও মহাব্যবস্থাপক (অর্থ) মনি লাল দাশ ও মহাব্যবস্থাপক (হিসাব) এটিএম সেলিমসহ একাধিক কর্মকর্তা-কর্মচারীর […]
চট্টগ্রাম বন্দর এনবিআরের কাছে ৭ হাজার কোটি টাকা ক্ষতিপূরণ দাবি

আইন অনুযায়ী, জাহাজ থেকে পণ্য খালাসের ৩০ দিনের মধ্যে আমদানিকারক পণ্য গ্রহণ না করলে তা কাস্টমসের মাধ্যমে নিলাম বা ধ্বংস করার কথা। কিন্তু তিন দশকেরও বেশি সময় ধরে বিপুলসংখ্যক অখালাসকৃত কনটেইনারের নিষ্পত্তি না হওয়ায় বন্দরের ধারণক্ষমতার একটি বড় অংশ কার্যত অচল হয়ে রয়েছে। এতে অপারেশনাল সক্ষমতা কমার পাশাপাশি রাজস্ব আয়ে বড় ধরনের ক্ষতির মুখে পড়েছে […]
সীতাকুণ্ডে সড়ক অবরোধের ঘটনায় সওজের মামলা, গ্রেপ্তার ২

চট্টগ্রামের সীতাকুণ্ডে গাছ কেটে মহাসড়ক অবরোধ করার ঘটনায় ৮০ জনকে আসামি করে মামলা দায়ের করেছে সড়ক ও জনপথ অধিদপ্তর (সওজ)। এ ঘটনায় দুই জনকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ ঘটনার সত্যতা নিশ্চিত করলেও বাদী ও গ্রেপ্তার আসামিদের নাম-পরিচয় প্রকাশ করেনি। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, গত মঙ্গলবার সুপ্রিম কোর্টের আপিল বিভাগের রায়ে চট্টগ্রাম-৪ সীতাকুণ্ড আসনে নির্বাচিত এমপি […]
চট্টগ্রামে ‘নারী, শান্তি ও নিরাপত্তা’ বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম: ইলমা (ELLMA) এবং বাংলাদেশ নারী প্রগতি সংঘ (বিএনপিএস)-এর উদ্যোগে চট্টগ্রাম নগরে ‘নারী, শান্তি ও নিরাপত্তা’ বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। প্রকল্পের আওতায় ২৯ জুন জেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ে জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ও সিএসও নেটওয়ার্কের প্রতিনিধিদের অংশগ্রহণে এবং ৩০ জুন টাইগারপাস এলাকায় তৃণমূল পর্যায়ের নারীদের অংশগ্রহণে পৃথকভাবে মতবিনিময় সভার আয়োজন করা হয়। সভায় […]
চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের তালিকাভূক্ত ৫২ রোগীকে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অনুদান

বাংলাদেশ সরকারের সমাজকল্যাণ মন্ত্রণালয়ের আর্থিক সহায়তা কর্মসূচি (২০২৫-২০২৬) এর আওতায় ক্যান্সার, কিডনি, লিভার সিরোসিস, স্ট্রোকজনিত প্যারালাইসিস, জন্মগত হৃদরোগ ও থ্যালাসেমিয়ায় আক্রান্ত চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের তালিকাভুক্ত ৫২ জন রোগীর মাঝে তৃতীয় কিস্তির অনুদানের চেক বিতরণ করা হয়েছে। চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের কার্যনির্বাহী কমিটির প্রেসিডেন্ট সৈয়দ মোহাম্মদ মোরশেদ হোসেনের সভাপতিত্বে ৩০ জুন মঙ্গলবার হাসপাতালের […]
৪ জুলাই বিক্ষোভ মিছিল ও সমাবেশ সফল করার আহ্বান’

৪ জুলাই ১১ দলীয় ঐক্য কেন্দ্র ঘোষিত জেলা পর্যায়ের বিক্ষোভ মিছিল ও সমাবেশ কর্মসূচি সফল করার লক্ষ্যে এক প্রস্তুতি বৈঠক জেলা জামায়াতের আমীর অধ্যক্ষ মাওলানা নূর আহমদ আনোয়ারীর সভাপতিত্বে ৩০ জুন সন্ধ্যায় হাসপাতাল সড়কস্থ জামায়াতের দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টি কক্সবাজার জেলা আহ্বায়ক অধ্যাপক আখতার আলম, জেলা জামায়াতের সেক্রেটারি জাহিদুল […]
কর্ণফুলীতে জাহাজে বিস্ফোরণ, ৬ নাবিক দগ্ধ

কর্ণফুলী নদীতে নোঙর করা একটি জাহাজে ইঞ্জিন রুমে বিস্ফোরণের পর অগ্নিকাণ্ডে ছয় অফিসার নাবিক দগ্ধ হয়েছেন। মঙ্গলবার (৩০ জুন) দুপুর পৌনে ১টার দিকে সদরঘাট থানাধীন সাম্পানঘাট এলাকার মুরিংয়ে নোঙর করা জাহাজটিতে এ ঘটনা ঘটে। জাহাজটির নাম এফভি ‘দেশ ফিশিং’। দগ্ধরা হলেন, জাহাজের ইঞ্জিন কক্ষে দায়িত্বরত ক্যাডেট ইঞ্জিনিয়ার আশিকুজ্জামান তামিম, গ্রিজার রুবেল, ডেকে দায়িত্বরত শাহ আলম, উইঞ্চ […]
কিশোরগঞ্জে টেন্ডারবিহীন বিদ্যুৎএর পাওয়ার ট্রান্সফরমার স্থাপনের অভিযোগ

সরকারি ক্রয় নীতিমালার (PPR) তোয়াক্কা না করে কোনো প্রকার টেন্ডার বা দরপত্র আহ্বান ছাড়াই কিশোরগঞ্জের যশোদল বিদ্যুৎ সাব-স্টেশনে একটি দামি পাওয়ার ট্রান্সফরমার স্থাপনের গুরুতর অভিযোগ উঠেছে। টাঙ্গাইলের এক বিতর্কিত ও বিগত ১৭ বছরের সুবিধাভোগী ঠিকাদার ইপিআর হোসেন ,সত্বাধিকারী – শাপলা এন্টারপ্রাইজ এর মাধ্যমে গোপনীয়ভাবে এই কাজ করিয়ে নিচ্ছেন কিশোরগঞ্জ বিদ্যুৎ বিভাগের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ আবদুর […]
অবনতিশীল আইনশৃঙ্খলা কক্সবাজারের উন্নয়ন, বিনিয়োগ ও জননিরাপত্তার জন্য বড় হুমকি: ড. হামিদুর রহমান আযাদ

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য ড. এ এইচ এম হামিদুর রহমান আযাদ বলেছেন, পর্যটন, সমুদ্রসম্পদ, জ্বালানি, খনিজ, লবণ শিল্প, কৃষি, মৎস্য, অর্থনৈতিক অঞ্চল ও আধুনিক যোগাযোগ ব্যবস্থাকে সমন্বিত করে দীর্ঘমেয়াদি মহাপরিকল্পনা বাস্তবায়ন করা গেলে কক্সবাজার দক্ষিণ এশিয়ার অন্যতম অর্থনৈতিক হাবে পরিণত হতে পারে। তবে অবনতিশীল আইনশৃঙ্খলা পরিস্থিতি জেলার উন্নয়ন, বিনিয়োগ […]
