চকরিয়ায় ছাত্রদল নেতাকে অপহরণের পর হত্যা,

কক্সবাজারের চকরিয়ায় কাকারা ইউনিয়ন ছাত্রদলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক ও তরুণ ব্যবসায়ী ইসফাতুল ইসলাম জিসানকে অপহরণের পর হত্যার অভিযোগ উঠেছে। সোমবার (২৮ সেপ্টেম্বর) ভোররাতে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের খুটাখালী কচ্ছপিয়া ঢালা এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত ইসফাতুল ইসলাম জিসান কাকারা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের লোটনী এলাকার বাসিন্দা। তিনি চিরিঙ্গা পৌর সদরে ব্যবসা করতেন। স্থানীয় সূত্রে জানা […]
কোরআনের আলোয় আলোকিত সমাজ গড়ার অঙ্গীকার আলহাজ্ব মনির আহমদ ফাউন্ডেশনের

চট্টগ্রাম নগরীর তুলাতলী, পূর্ব নাসিরাবাদস্থ ‘মাদ্রাসা-ই আবু হুরায়রা কমপ্লেক্স বায়তুর রিদওয়ান হাফেজিয়া ও ইয়াতিম খানা’র কোমলমতি শিক্ষার্থীদের মাঝে পবিত্র কোরআন শরিফ বিতরণ করা হয়েছে। সমাজসেবামূলক প্রতিষ্ঠান ‘আলহাজ্ব মনির আহমদ ফাউন্ডেশন’-এর উদ্যোগে ২৪ সেপ্টেম্বর মাদ্রাসা প্রাঙ্গণে এক আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে এ কোরআন বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। সংগঠনের প্রতিষ্ঠাতা এ কিউ এম মোসলেহ উদ্দিনের উদ্বোধনে এবং […]
শিলখালী উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতার সহধর্মিণী মমতাজ বেগমের ইন্তেকাল

কক্সবাজারের পেকুয়া উপজেলার ঐতিহ্যবাহী শিলখালী উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা মরহুম মাস্টার কামাল উদ্দিন আহমদের সহধর্মিণী মরহুমা মমতাজ বেগম ইন্তেকাল করেছেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৫ বছর। বুধবার (২৩ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টায় চট্টগ্রামের রয়েল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সকাল ১১টায় শিলখালী উচ্চ বিদ্যালয় মাঠে […]
মানবতার কল্যাণে আমরা’ সংগঠনের উদ্যোগে বাঁশখালীতে মাদক-জুয়া বিরোধী র্যালি

চট্টগ্রামের বাঁশখালীতে মাদক ও জুয়ার বিরুদ্ধে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে র্যালি ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। স্বেচ্ছাসেবী সংগঠন ‘মানবতার কল্যাণে আমরা’র উদ্যোগে বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। সকাল ১০টায় বাঁশখালী প্রধান সড়কের মিয়ার বাজার চৌধুরী মার্কেট এলাকা থেকে র্যালিটি শুরু হয়। পরে প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদের সামনে গিয়ে শেষ হয়। সেখানে মাদক ও […]
মাদক-জুয়ামুক্ত ক্যাম্পাস গড়ার উদ্যোগ: সব শিক্ষাপ্রতিষ্ঠানে গঠিত হচ্ছে প্রতিরোধ কমিটি

নিজস্ব প্রতিবেদক : দেশের প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে মাদক ও জুয়ার ক্ষতিকর প্রভাব থেকে শিক্ষার্থীদের মুক্ত রাখতে বিশেষ কমিটি গঠনের সিদ্ধান্ত নিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। আজ বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপপ্রধান জনসংযোগ কর্মকর্তা (তথ্য অফিসার) ফয়সল হাসান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে গঠিত এই প্রতিরোধ কমিটির কার্যক্রম শুধু কাগজ-কলমে সীমাবদ্ধ থাকছে না; এগুলো নিয়মিত তদারকির আওতায় […]
ধ্বংসাবশেষ থেকে অর্থনীতির মহীরূহ: কর্ণফুলী ইপিজেডে ২০ বছরে বিনিয়োগ ৪১২ গুণ

চট্টগ্রাম: চিটাগং স্টিল মিলসের ধ্বংসাবশেষ থেকে যাত্রা শুরু করা কর্ণফুলী রপ্তানি প্রক্রিয়াজাত এলাকা (কর্ণফুলী ইপিজেড) গত ২০ বছরে এক অভূতপূর্ব অর্থনৈতিক বিপ্লব ঘটিয়েছে। এই দুই দশকে ইপিজেডটিতে বিনিয়োগের পরিমাণ বেড়েছে প্রায় ৪১২ গুণ এবং সরাসরি কর্মসংস্থান তৈরি হয়েছে ৮০ হাজার মানুষের। ২০০৬ সালের ১২ সেপ্টেম্বর তৎকালীন চিটাগং স্টিল মিলসের জায়গায় ১.৯১ মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ নিয়ে […]
ডলারের চাপ কমাতে যুগান্তকারী সিদ্ধান্ত: টাকায় মিটবে আন্তর্জাতিক বাণিজ্যের দায়

বৈদেশিক মুদ্রার বাজারে ডলার সংকট নিরসন ও মার্কিন ডলারের ওপর অতিরিক্ত নির্ভরতা কমাতে এক যুগান্তকারী পদক্ষেপ নিয়েছে বাংলাদেশ ব্যাংক। এখন থেকে ডলার বা অন্য কোনো বৈদেশিক মুদ্রা ছাড়াই সরাসরি দেশীয় মুদ্রা ‘টাকায়’ আন্তর্জাতিক বাণিজ্য অর্থাৎ আমদানি-রপ্তানি লেনদেনের অর্থ নিষ্পত্তি করা যাবে।বুধবার (২৩ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রা নীতি বিভাগ থেকে এ-সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করে দেশের […]
ডিসেম্বরের মধ্যে চট্টগ্রাম বন্দরকে সম্পূর্ণ কাগজবিহীন ও ‘স্মার্ট পোর্ট’-এ রূপান্তরের উদ্যোগ

বন্দর ব্যবহারকারীদের সেবা সহজীকরণ, দ্রুত পণ্য খালাস, স্বচ্ছতা নিশ্চিতকরণ এবং বন্দর এলাকার যানজট নিরসনে ব্যাপক অটোমেশন ও ডিজিটালাইজেশন কার্যক্রম শুরু করেছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ (চবক)। লক্ষ্য—আগামী ডিসেম্বরের মধ্যেই চট্টগ্রাম বন্দরকে একটি সম্পূর্ণ কাগজবিহীন (পেপারলেস) ও আধুনিক ‘স্মার্ট পোর্ট’-এ রূপান্তর করা। বুধবার (২৩ সেপ্টেম্বর) চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব সৈয়দ রেফায়েত হামিম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ […]
চট্টগ্রামের বিভিন্ন রুটে বাস ও মিনিবাসের নতুন ভাড়া নির্ধারণ, প্রতি কিলোমিটারে ভাড়া ২.৪০ টাকা

জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির প্রেক্ষাপটে ডিজেলচালিত বাস ও মিনিবাসের সর্বোচ্চ ভাড়া পুনঃনির্ধারণ করে প্রজ্ঞাপন জারি করেছে সরকার। সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ থেকে এই আদেশ জারি করা হয়। বুধবার (২৩ সেপ্টেম্বর) মন্ত্রণালয়ের সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ থেকে এসংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।‘সড়ক পরিবহণ আইন, ২০১৮’-এর ৩৪(২) ধারায় দেওয়া ক্ষমতাবলে […]
পেকুয়া-কুতুবদিয়ার ঝুঁকিপূর্ণ বেড়িবাঁধ পরিদর্শনে প্রতিমন্ত্রী ফরহাদ

কক্সবাজারের পেকুয়া ও কুতুবদিয়ার ঝুঁকিপূর্ণ ও ক্ষতিগ্রস্ত বেড়িবাঁধ পরিদর্শন করেছেন পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ এমপি। বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে তিনি পেকুয়ার মেহেরনামা ও মগনামা ইউনিয়ন এবং কুতুবদিয়ার বিভিন্ন ক্ষতিগ্রস্ত বাঁধ এলাকা পরিদর্শন করেন। পরিদর্শনকালে প্রতিমন্ত্রী জানান, উপকূলীয় এলাকার মানুষের জীবন-জীবিকা ও সম্পদ রক্ষায় প্রথম পর্যায়ে ৯৩২ কোটি টাকা ব্যয়ে অরক্ষিত বেড়িবাঁধ নির্মাণের […]
