সন্দ্বীপ এসোসিয়েশন চট্টগ্রামের নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির দায়িত্ব গ্রহণ

সন্দ্বীপ এসোসিয়েশন চট্টগ্রামের নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির (২০২৭-২০২৮) দায়িত্ব হস্তান্তর ও গ্রহণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। বুধবার (১১ নভেম্বর ২০২৬) নগরীর খুলশী এলাকার গোল্ডেন স্পুন রেস্টুরেন্টে দুই পর্বের এ অনুষ্ঠান আয়োজিত হয়। অনুষ্ঠানের প্রথম পর্বে সভাপতিত্ব করেন এসোসিয়েশনের সদ্য বিদায়ী এডহক কমিটির সভাপতি অ্যাডভোকেট মো. আবু তাহের। শুরুতেই তিনি নবনির্বাচিত কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ অন্যান্য নেতৃবৃন্দকে […]

বান্দরবানের নবনিযুক্ত জেলা প্রশাসকের সঙ্গে হিল রানার্স কমিটির সৌজন্য সাক্ষাৎ

বান্দরবান পার্বত্য জেলার নবনিযুক্ত জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট নাজনীন সুলতানার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বান্দরবান হিল রানার্স কমিটির প্রতিনিধিরা। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকাল ১১টায় জেলা প্রশাসকের কার্যালয়ে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।সাক্ষাৎকালে হিল রানার্স কমিটির প্রতিনিধিরা নবনিযুক্ত জেলা প্রশাসককে ফুলেল শুভেচ্ছা জানান এবং তার সঙ্গে কুশল বিনিময় করেন। এসময় উপস্থিত ছিলেন বান্দরবান হিল রানার্স […]

শীলকূপ ইউনিয়নে দুর্গাপূজার নিরাপত্তায় ১৭ সদস্যের কমিটি গঠন

আসন্ন শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন, নিরাপদ ও উৎসবমুখর করতে চট্টগ্রামের বাঁশখালীর শীলকূপ ইউনিয়নে ১৭ সদস্যের আইনশৃঙ্খলা কমিটি গঠন করা হয়েছে। ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান রাশেদ নূরীর উদ্যোগে গঠিত এ কমিটির কার্যক্রম স্থানীয়ভাবে প্রশংসা কুড়িয়েছে। বুধবার রাত সাড়ে ৮টায় ইউনিয়নের টাইমবাজারে পরিষদ কার্যালয়ে কমিটির প্রথম সভা ও মতবিনিময় অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন রাশেদ নূরী। সভায় পূজামণ্ডপের […]

সন্দ্বীপ অ্যাসোসিয়েশনের নির্বাচন পেছানোর প্রতিবাদে সরব সভাপতি প্রার্থী মোশাররফ হোসেন

সন্দ্বীপ অ্যাসোসিয়েশন চট্টগ্রাম-এর ২০২৭-২০২৮ সেশনের আসন্ন নির্বাচনের ঘোষিত তফসিল হঠাৎ সংশোধন করে ভোটগ্রহণের তারিখ ও কেন্দ্র পরিবর্তন করেছে নির্বাচন কমিশন। কোনো যৌক্তিক কারণ ছাড়া হঠাৎ এ পরিবর্তনের সিদ্ধান্তে তীব্র প্রতিবাদ ও ক্ষোভ প্রকাশ করেছেন সংগঠনটির সভাপতি প্রার্থী মোশাররফ হোসেন সহ সাধারণ সদস্য ও নেতৃবৃন্দ। নির্বাচন কমিশনের এ বিজ্ঞপ্তি প্রকাশের পরই বিতর্ক ও প্রতিবাদের সৃষ্টি হয়। সংগঠনটির […]

আওয়ামীলীগের কাছে অনেক অস্ত্র রয়েছে, এসব অস্ত্র উদ্ধার করতে হবে ডা. শাহাদাত হোসেন

চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ও মহানগর বিএনপির সাবেক সভাপতি ডা. শাহাদাত হোসেন বলেছেন, ম্যাক্সিমাম আওয়ামী লীগের নেতাকর্মী বিদেশে পালিয়ে গেছে। তবে কিছু কিছু নেতাকর্মী এখনো দেশে রয়ে গেছে। যেসব নেতাকর্মী এখনো দেশে রয়েছেন, তাদের কাছে অনেক অস্ত্র রয়েছে। এসব অস্ত্রের বেশির ভাগই এখনো উদ্ধার হয়নি। তাই এসব অস্ত্র উদ্ধার করে তাদের আইনের আওতায় আনতে হবে। […]

এডাব-নোয়াখালীতে ৩ দিনব্যাপী আর্থিক ব্যবস্থাপনা প্রশিক্ষণ সম্পন্ন

এডাব-নোয়াখালী জেলা আয়োজিত তিন দিনব্যাপী আর্থিক ব্যবস্থাপনা প্রশিক্ষণ বিআর‌ডি‌বি প্রশিক্ষণ কে‌ন্দ্রে সম্পন্ন হয়েছে। ১৯ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া এ প্রশিক্ষণ ২১ সেপ্টেম্বর সমাপনী অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হয়। এতে চাঁদপুর, লক্ষ্মীপুর, নোয়াখালী, ফেনী ও কু‌মিল্লা জেলার এডাব সদস্য সংগঠনের মোট ২৫ জন প্রতিনিধি অংশগ্রহণ করেন। এডাব সদস্য সংগঠনগুলোর আর্থিক ব্যবস্থাপনায় দক্ষতা বৃদ্ধি, স্বচ্ছতা ও জবাবদিহিতা […]

বান্দরবানে শিক্ষা ও স্বাস্থ্য অধিকার নিশ্চিতের দাবিতে মিছিল ও ছাত্র সমাবেশ

শিক্ষার্থীদের শিক্ষা ও স্বাস্থ্য অধিকার নিশ্চিতসহ বিভিন্ন দাবিতে বান্দরবানে মিছিল ও ছাত্র সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এতে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীরা অংশগ্রহণ করেন। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) বান্দরবান প্রেস ক্লাব চত্বরে এ ছাত্র সমাবেশ অনুষ্ঠিত হয়। এর আগে ছাত্র-ছাত্রীরা বিভিন্ন দাবিসংবলিত প্ল্যাকার্ড ও ব্যানার হাতে নিয়ে মিছিল করেন। পরে প্রেস ক্লাব চত্বরে সমবেত হয়ে তারা শিক্ষা ও স্বাস্থ্যসহ […]

লায়ন্স ক্লাব অব চট্টগ্রাম “শৈবাল ” এর সভা

চট্টগ্রাম লায়ন্স ক্লাব অব চট্টগ্রাম “শৈবাল” এর নিয়মিত সভা আগ্রাবাদস্থ সিলভার স্পুন রেস্টুরেন্টে এ ১৪-০৯-২৬ তারিখ সন্ধ্যা ৭ ঘটিকায় সংগঠনের প্রসিডেন্ট লায়ন অধ্যাপক মোহাম্মদ ওসমান গনির সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক লায়ন বিদর্শন বড়ুয়া সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। এতে সর্ব প্রথম অনুগত্যর শপদ বাক্য পরিচালনা করেন, রিজিয়ন চেয়ারপার্শন হেডকোয়ার্টার লায়ন সুব্রত ভৌমিক, ক্লাবের অন্যতম সদস্য, লায়ন গিয়াসউদ্দিন […]

মাইজভাণ্ডারী গাউছিয়া হক কমিটি হিলভিউ শাখার মাসিক সভা অনুষ্ঠিত

মাইজভাণ্ডারী গাউছিয়া হক কমিটি বাংলাদেশ মহানগর ‘খ’ জোনের আওতাধীন হিলভিউ শাখার মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।গত ১১ সেপ্টেম্বর ২০২৬, শুক্রবার শাখা কমিটির সভাপতি আবদুল বাতেনের বাসভবনে এ সভা অনুষ্ঠিত হয়।সভায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন, শাখা কমিটির নবায়ন এবং আসন্ন ২৬শে আশ্বিন পবিত্র ওরশ শরীফের প্রস্তুতি নিয়ে বিস্তারিত আলোচনা ও প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হয়। […]

নবী প্রেম, সিলসিলা ও তরিকত মানুষকে সঠিক পথ দেখায়: সৈয়দ মুহম্মদ সাবির শাহ

গরীর ৩৮ নম্বর ওয়ার্ড গাউছিয়া কমিটি বাংলাদেশ খান সাহেব আব্দুল খালেক সওদাগর পাড়া ইউনিটির উদ্যোগে ৪ সেপ্টেম্বর আজিমুরশান ঈদে মিলাদুন্নবী( সা:) ও সুন্নি কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে। সংগঠনের সভাপতি হাজ্বী মোহাম্মদ সাইফুল ইসলাম রিপনের সভাপতিত্বে ১৩ তম  আজিমুশশান সুন্নি কনফারেন্সে প্রধান অতিথির বক্তব্য রাখেন , দরবারে আলিয়া কাদেরিয়া সিরিকোট শরীফের সাজ্জাদানশীন, আওলাদে রাসূল (দ.) পীর আল্লামা […]