চট্টগ্রামে ‘অলাভজনক ও সমন্বিত ক্যান্সার চিকিৎসাকেন্দ্র’ স্থাপনের জোর দাবি

চট্টগ্রামে একটি পূর্ণাঙ্গ ও সমন্বিত ক্যান্সার চিকিৎসাকেন্দ্র স্থাপনের ওপর গুরুত্বারোপ করেছেন বিশেষজ্ঞ চিকিৎসক ও স্বাস্থ্যখাতের উদ্যোক্তারা। তারা বলেন, চট্টগ্রামে বিশ্বমানের ক্যান্সার চিকিৎসার সুযোগ সৃষ্টি হলে সাধারণ মানুষকে আর চিকিৎসার জন্য বাইরে যেতে হবে না। গতকাল রবিবার (১৫ নভেম্বর) সন্ধ্যায় চট্টগ্রাম ক্লাবে আয়োজিত এক সম্মাননা প্রদান ও মতবিনিময় সভায় এই দাবি জানানো হয়। সিএসসিআর (CSCR), বেসরকারি […]

সিএসএসআরে ‘অওয়ারনেস টু কেয়ার’ কর্মসূচির আওতায় বিনামূল্যে ব্রেস্ট অপারেশন সম্পন্ন

পিংক অক্টোবরের ধারাবাহিকতায় নভেম্বরজুড়ে চলমান ‘অওয়ারনেস টু কেয়ার’ (Awareness to Care) কর্মসূচির আওতায় রোববার (১৫ নভেম্বর ২০২৬) সিএসএসসিআর (CSCR) হাসপাতালের অপারেশন থিয়েটারে বিনামূল্যে ব্রেস্ট অপারেশন কার্যক্রম পরিচালিত হয়েছে। এদিনের অপারেশন কার্যক্রমে সফলভাবে অংশ নেন ব্রিটিশ শল্যচিকিৎসক ডা. ল’রা জনসন (Laura Johnson) এবং ডা. মোং জাকের উল্লাহ। চিকিৎসকদের এই অপারেশন কার্যক্রম হাসপাতালের কনফারেন্স রুমের বড় স্ক্রিনে […]

আওয়ামী লীগকে তথ্য সরবরাহের অভিযোগে রাষ্ট্রদ্রোহ মামলায় চট্টগ্রামের এসপি গ্রেপ্তার

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সঙ্গে যোগাযোগ এবং পুলিশের স্পর্শকাতর তথ্য সরবরাহের অভিযোগে রাষ্ট্রদ্রোহের মামলায় গ্রেপ্তার হয়েছেন চট্টগ্রাম রেঞ্জ রিজার্ভ ফোর্সের (আরআরএফ) এসপি জাহাঙ্গীর আলম। এর আগে তার ব্যক্তিগত ও সরকারি দুটি মুঠোফোন জব্দ করে নজরদারিতে রাখা হয়েছিল। শনিবার (১৪ নভেম্বর) রাত সাড়ে ১০টায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমোদনের পর পাঁচলাইশ থানায় তার বিরুদ্ধে মামলা করেন আরআরএফের সহকারী […]

চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালে ‘ডায়াবেটিক রিসার্চ ইনস্টিটিউট’ প্রতিষ্ঠার প্রস্তাব মোরশেদ হোসেনের

ডায়াবেটিসের ক্রমবর্ধমান প্রকোপ মোকাবিলা, আধুনিক চিকিৎসাসেবা সম্প্রসারণ, রোগ শনাক্তকরণ ও গবেষণার নতুন ক্ষেত্র তৈরির লক্ষ্যে চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালে ‘ডায়াবেটিক রিসার্চ ইনস্টিটিউট’ প্রতিষ্ঠার প্রস্তাব দিয়েছেন হাসপাতালটির কার্যনির্বাহী পরিষদের প্রেসিডেন্ট সৈয়দ মোহাম্মদ মোরশেদ হোসেন। তাঁর এ প্রস্তাবকে ইতিবাচক ও সময়োপযোগী উদ্যোগ হিসেবে সমর্থন জানিয়েছেন অনুষ্ঠানের প্রধান অতিথি ও বিশেষ অতিথি। পাশাপাশি ইনস্টিটিউট প্রতিষ্ঠায় প্রয়োজনীয় সার্বিক […]

চট্টগ্রামবাসীর উন্নয়নে ডা. শাহাদাত হোসেন আপ্রাণ চেষ্টা করেছেন — মীর হেলাল

চট্টগ্রামবাসীর উন্নয়ন ও নাগরিক সেবা নিশ্চিত করতে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) প্রশাসক ও সাবেক মেয়র ডা. শাহাদাত হোসেন আপ্রাণ চেষ্টা করেছেন বলে মন্তব্য করেছেন ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন এমপি। তিনি বলেন, রাজনৈতিক, সামাজিক ও পেশাগত জীবনে মানুষের সেবাকে অগ্রাধিকার দিয়েছেন ডা. শাহাদাত হোসেন। চসিকের দায়িত্ব নেওয়ার পর তাঁর […]

ডায়াবেটিক হাসপাতালকে মাল্টি-ডিসিপ্লিনারি হাসপাতালে রূপান্তরিত করতে হবে: চসিক প্রশাসক

চট্টগ্রামে আরও অনেক হাসপাতাল প্রয়োজন। ইতিমধ্যে সরকার বিভিন্ন জায়গায় হাসপাতাল নির্মাণের উদ্যোগ নিয়েছে। চট্টগ্রাম ডায়াবেটিক হাসপাতালের সমৃদ্ধ ইতিহাস ও ঐতিহ্য রয়েছে এবং এটি দীর্ঘদিন ধরে মানুষকে চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছে। তবে শুধু ডায়াবেটিস রোগীদের সেবা নয়, সেবার মান বহুগুণে বৃদ্ধি করতে এই প্রতিষ্ঠানটিকে একটি পূর্ণাঙ্গ মাল্টি-ডিসিপ্লিনারি হাসপাতালে রূপান্তরিত করতে হবে। শনিবার (১৪ নভেম্বর) বিশ্ব ডায়াবেটিস […]

আইইবি নির্বাচনে চট্টগ্রামে ভাইস চেয়ারম্যান পদে আরিফ হাসান চৌধুরীর জয়

ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ (আইইবি)-এর ২০২৬ সালের নির্বাচনে (মেয়াদ ২০২৭–২০২৮) চট্টগ্রাম কেন্দ্রের ভাইস চেয়ারম্যান (ইআরসি) পদে বিজয়ী হয়েছেন ইঞ্জি. মোহাম্মদ আরিফ হাসান চৌধুরী। নির্বাচনে মোট ১ হাজার ৯৯৫টি কাস্টিং ভোটের মধ্যে তিনি ৯২৭ ভোট পেয়ে এই পদে নির্বাচিত হন। নির্বাচন-পরবর্তী এক প্রতিক্রিয়ায় নবনির্বাচিত ভাইস চেয়ারম্যান ইঞ্জি. মোহাম্মদ আরিফ হাসান চৌধুরী দল-মত নির্বিশেষে সকল ভোটার ও প্রকৌশলীদের […]

৭ নভেম্বরের বিপ্লবে রাজনৈতিক ধারায় পরিবর্তন আসে: ডা. শাহাদাত

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রশাসক ডা: শাহাদাত হোসেন বলেছেন, ১৯৭৫ সালের ৭ নভেম্বর সিপাহি জনতার বিপ্লবের মধ্য দিয়ে বাংলাদেশের রাজনৈতিক ধারায় গুরুত্বপূর্ণ পরিবর্তন এসেছিল। এই বিপ্লবের মধ্য দিয়ে বাংলাদেশি জাতীয়তাবাদের প্রতিষ্ঠার পথ সুগম হয়। তিনি বলেন, ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। তিনি চট্টগ্রাম থেকেই মুক্তিযুদ্ধের সূচনা করেছিলেন। মুক্তিযুদ্ধের সময় তাঁর […]

চট্টগ্রাম ডায়াবেটিক জেনারেল হাসপাতালে চার দিনব্যাপী ১৩তম ডায়াবেটিক মেলার উদ্বোধন

“ডায়াবেটিসে দেরি নয়, ব্যবস্থা নিন এখন”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্ব ডায়াবেটিস দিবস ২০২৬ উপলক্ষে চট্টগ্রামে শুরু হয়েছে চার দিনব্যাপী ১৩তম ডায়াবেটিক মেলা। ১২ নভেম্বর (বৃহস্পতিবার) সকাল ১১টায় চট্টগ্রাম ডায়াবেটিক জেনারেল হাসপাতাল প্রাঙ্গণে এ মেলার উদ্বোধন করা হয়। চট্টগ্রাম ডায়াবেটিক সমিতির তত্ত্বাবধায়ক কমিটির আহ্বায়ক ডা. খুরশীদ জামিল চৌধুরী ও সদস্য সচিব প্রফেসর ডাক্তার আব্বাস উদ্দিনসহ আমন্ত্রিত […]

সন্দ্বীপ এসোসিয়েশন চট্টগ্রামের নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির দায়িত্ব গ্রহণ

সন্দ্বীপ এসোসিয়েশন চট্টগ্রামের নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির (২০২৭-২০২৮) দায়িত্ব হস্তান্তর ও গ্রহণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। বুধবার (১১ নভেম্বর ২০২৬) নগরীর খুলশী এলাকার গোল্ডেন স্পুন রেস্টুরেন্টে দুই পর্বের এ অনুষ্ঠান আয়োজিত হয়। অনুষ্ঠানের প্রথম পর্বে সভাপতিত্ব করেন এসোসিয়েশনের সদ্য বিদায়ী এডহক কমিটির সভাপতি অ্যাডভোকেট মো. আবু তাহের। শুরুতেই তিনি নবনির্বাচিত কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ অন্যান্য নেতৃবৃন্দকে […]