চট্টগ্রাম ডায়াবেটিক হাসপাতালে দিনব্যাপী সায়েন্টিফিক সেমিনার ও ফ্রি হেলথ ক্যাম্প

ডায়াবেটিস বর্তমানে বাংলাদেশের জনস্বাস্থ্যের অন্যতম বড় চ্যালেঞ্জ। এর বিভিন্ন দীর্ঘমেয়াদি জটিলতার মধ্যে ‘ডায়াবেটিক ফুট’ বা ডায়াবেটিক পায়ের ক্ষত অত্যন্ত ভয়ংকর ও ব্যয়বহুল। সময়মতো সঠিক চিকিৎসা না পেলে এ ধরনের ক্ষত থেকে সংক্রমণ, গ্যাংরিন এবং শেষ পর্যন্ত অঙ্গচ্ছেদের মতো মারাত্মক পরিণতি ঘটতে পারে। এই বাস্তবতায় বুধবার ১১ নভেম্বর চট্টগ্রাম ডায়াবেটিক জেনারেল হাসপাতালে অনুষ্ঠিত হয়েছে “ডায়াবেটিক ফুট: […]

নাইক্ষ্যংছড়িতে ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী সম্পন্ন

বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত ‘উপজেলা পর্যায়ে জাতীয় শিশু-কিশোর ও ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা-২০২৬’-এর পুরস্কার বিতরণী ও দোয়া মাহফিল অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।  মঙ্গলবার ১০ নভেম্বর ২০২৬, সকাল ১০:০০ টায় নাইক্ষ্যংছড়ি উপজেলা মডেল মসজিদ কনফারেন্স হলে এই বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়। ইসলামিক ফাউন্ডেশনের উপজেলা সুপারভাইজার মুজাম্মেল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাইক্ষ্যংছড়ির […]

দেশজুড়ে হঠাৎ ককটেল ও অগ্নিসন্ত্রাস

রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে বাসে অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। সোমবার ঢাকায় অন্তত পাঁচটি স্থানে এবং মানিকগঞ্জে চারটি ককটেল বিস্ফোরণের খবর পাওয়া গেছে। এ ছাড়া রাজধানীর ফার্মগেট ও মিরপুরে দুটি বাসে এবং গাজীপুরের কালিয়াকৈরের চন্দ্রায় দাঁড়িয়ে থাকা দুটি বাসে আগুন দেওয়া হয়েছে। একই দিন পোস্তগোলা ব্রিজের ওপর একটি রিকশাভ্যানেও আগুন ধরিয়ে দেওয়া হয়। […]

বকেয়া গৃহকর ও ট্রেড লাইসেন্স ফির সারচার্জ মওকুফ করল চসিক

চট্টগ্রাম মহানগরীর গৃহকর (হোল্ডিং ট্যাক্স) ও ট্রেড লাইসেন্স ফি বকেয়া থাকা করদাতাদের জন্য শতভাগ সারচার্জ মওকুফের ঘোষণা দিয়েছে চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক)। সংস্থার রাজস্ব বিভাগ থেকে জারি করা এক গণবিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী ৩০ নভেম্বর ২০২৬ তারিখ পর্যন্ত বকেয়া গৃহকর এবং ট্রেড লাইসেন্স ফির ওপর আরোপিত শতভাগ সারচার্জ ছাড় দেওয়া হয়েছে। বিজ্ঞপ্তিতে চসিক কর্তৃপক্ষ জানায়, […]

১১ নভেম্বর থেকে চট্টগ্রামে শুরু হচ্ছে ৪ দিনব্যাপী ১৩তম ডায়াবেটিক মেলা

“ডায়াবেটিসে দেরি নয়, ব্যবস্থা নিন এখন”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্ব ডায়াবেটিস দিবস ২০২৬ উপলক্ষে চট্টগ্রামে আয়োজিত হতে যাচ্ছে ৪ দিনব্যাপী ১৩তম ডায়াবেটিক মেলা। এ উপলক্ষে রবিবার (৮ নভেম্বর) চট্টগ্রাম ডায়াবেটিক জেনারেল হাসপাতালের মিলনায়তনে এক বিশেষ প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। চট্টগ্রাম ডায়াবেটিক সমিতির তত্ত্বাবধায়ক কমিটির আহ্বায়ক ডাক্তার খুরশীদ জামিল চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় দিকনির্দেশনামূলক বক্তব্য দেন […]

রেল ও সড়কপথ অবরোধ, বন্ধ ঢাকা-চট্টগ্রাম যোগাযোগ

ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার বাসুদেব ইউনিয়ন থেকে বিচ্ছিন্ন করা ছয়টি গ্রাম পুনর্বহালের দাবিতে রেল ও সড়কপথ অবরোধ করে তীব্র বিক্ষোভ করেছেন স্থানীয় বাসিন্দারা। সদর উপজেলাকে ভেঙে নতুন উপজেলা গঠনের প্রস্তাবের প্রতিবাদে আজ রবিবার (৮ নভেম্বর) সকাল থেকে এই কর্মসূচি পালন করেন তারা। অবরোধের ফলে গুরুত্বপূর্ণ ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট রেলপথে ট্রেন চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে। যে […]

পতেঙ্গা ভূমি অফিসে হয়রানি: কর্মচারীর সারুকের বিরুদ্ধে ডিসির কাছে লিখিত অভিযোগ

চট্টগ্রামের পতেঙ্গা সার্কেল ভূমি অফিসের অফিস সহকারী কাম-কম্পিউটার অপারেটর মোহাম্মদ সারুক হোসেনের বিরুদ্ধে সরকারি কাজে অসহযোগিতা ও সেবাগ্রহীতাকে হয়রানির অভিযোগ উঠেছে। এ বিষয়ে প্রতিকার চেয়ে চট্টগ্রাম জেলা প্রশাসক বরাবর একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন মোহাঃ নুরুল হুদা নামের এক ভুক্তভোগী সেবাগ্রহীতা। অভিযোগ সূত্রে জানা যায়, মোহাঃ নুরুল হুদা পতেঙ্গা সার্কেল ভূমি অফিসে নামজারি ও ভূমি […]

মাঠপর্যায়ে চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি: বার্তা নিরাপত্তা ও সবুজায়নের

জনগণের নিরাপত্তা নিশ্চিতকরণ, পুলিশি কার্যক্রমের গতিশীলতা বৃদ্ধি এবং পরিবেশ সুরক্ষায় মাঠপর্যায়ে বিভিন্ন থানা ও পুলিশ স্থাপনা পরিদর্শন করেছেন চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি জনাব আবদুল কুদ্দুছ চৌধুরী, পিপিএম। গত ৫ নভেম্বর ২০২৬ খ্রি. তিনি ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর, সরাইল, আশুগঞ্জ, বিজয়নগর ও সদর থানাসহ বিভিন্ন তদন্ত কেন্দ্র, পুলিশ স্থাপনা ও ক্যাম্প পরিদর্শন করেন। পরিদর্শনকালে ডিআইজি চট্টগ্রাম রেঞ্জ সংশ্লিষ্ট […]

চট্টগ্রামে সরকারি দুই দপ্তরে পেট্রোল বোমা হামলা

চট্টগ্রাম নগরীর ব্যস্ততম ষোলশহর এলাকায় রাতের আঁধারে দুইটি সরকারি দপ্তর লক্ষ্য করে পেট্রোল বোমা ছুড়ে মেরেছে দুর্বৃত্তরা। হামলার শিকার কার্যালয় দুটি হলো—স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) ভবন এবং চান্দগাঁও ভূমি কার্যালয়। তবে তাৎক্ষণিক সতর্কতার কারণে বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি কিংবা হতাহতের ঘটনা ঘটেনি। ফ্লাইওভারের ওপর থেকে আকস্মিক হামলা প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল […]

রেলের জায়গায় বালুখেকোদের’ সাম্রাজ্য:সরকার বদলালেও থামেনি নৈরাজ্য

কর্ণফুলী নদীর ওপর শতবর্ষী কালুরঘাট সেতুর দুই পাড় এখন একপ্রকার ‘বালুখেকোদের’ দখলে। রেলওয়ের শত শত একর জায়গা এবং সরকারি খাস জমি জবরদখল করে গড়ে উঠেছে অর্ধশতাধিক অবৈধ বালুর পয়েন্ট ও বালুমহাল। রাজনৈতিক পটপরিবর্তন হলেও থমকে নেই এই নৈরাজ্য; বরং রেলওয়ের ঘুমন্ত ভূমিকার সুযোগ নিয়ে লাগামহীনভাবে চলছে এই অবৈধ বাণিজ্য। মূল সমস্যা এক নজরে: রেলের জমি […]